পিয়ন

Job Description

Title: পিয়ন

Company Name: Caritas Bangladesh

Vacancy: 2

Age: 25 to 35 years

Job Location: Anywhere in Bangladesh

Salary: --

Experience:

Published: 2026-05-05

Application Deadline: 2026-05-12

Education:

    • Secondary
  • নূন্যতম এস. এস.সি পাস হতে হবে।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age 25 to 35 years

কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা

  • বয়সঃ ২৫―৩৫ বছর (৩০/০৪/২০২৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত)।

  • কোন প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • পরিশ্রমী, দায়িত্বশীল ও সৎ হতে হবে। ।

  • প্রয়োজনে অফিস কর্মঘন্টার পরেও কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • গোপনীয়তা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা মেনে চলতে হবে।



Responsibilities & Context:

কারিতাস বাংলাদেশ একটি জাতীয়, স্থানীয় ও বেসরকারী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান, যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। কারিতাস বাংলাদেশ এর কেন্দ্রীয় অফিসের অধীনে দুই জন পিয়ন আবশ্যক। উক্ত পদে আগ্রহী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের (পুরুষ ও নারী) নিকট হতে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছে। উক্ত পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা নিম্নরূপঃ

দায়িত্ব: ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রশাসন) এর নির্দেশে ও তত্ত্বাবধানে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

কর্মস্থলঃ প্রাথমিকভাবে কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ে তবে দায়িত্বের প্রয়োজনে দেশের যে কোন কারিতাস অফিসে যেতে হতে পারে।

কাজের ধরণঃ চুক্তি ভিত্তিক।

নিয়োগের মেয়াদকালঃ প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদকাল ১ বছর, পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে নিয়োগের মেয়াদকাল বর্ধিত করা যেতে পারে।

প্রধান দায়িত্বসমূহ:

  • প্রতিদিন কর্ম দিবসে অফিসে সময়সূচী অনুযায়ী উপস্থিতি এবং দায়িত্ব প্রাপ্ত ফ্লোরের আসবাবপত্র ও সরঞ্জাম , পরিস্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখতে হবে।

  • অফিসের কাগজপত্র, ফাইল ও নথি এক স্থান থেকে অন্য স্থানে গুরুত্ব সহকারে পৌঁছে দেওয়া।

  • অফিসের দায়িত্ব প্রাপ্ত ফ্লোরে সকালে ও বিকালে নির্দিষ্ট সময়ে চা পরিবেশনসহ তৈজসপত্র নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পাদন করা।

  • মিটিং রুমে প্রয়োজনে সহযোগিতা করা।

  • প্রযোজ্য ক্ষেত্রে ফটোকপি মেশিন চালানো ও ফটোকপি করা ও এতদা সংক্রান্ত নির্দেশনা মেনে চলা।

  • চিঠি বা ডকুমেন্টের গোপনীয়তা রক্ষা করা এবং অনুমতি ব্যতিত কোন ডকুমেন্ট ও চিঠি অন্য পক্ষকে হস্তান্তর না করা ।

  • বিশেষ প্রয়োজনে কেয়ারটেকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে।

  • অফিস চলাকালীন সময়ে কোথাও ব্যক্তিগত কারনে যেতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রশাসন )এর অনুমোদন সাপেক্ষে দায়িত প্রাপ্ত কাজের জন্য বিকল্প ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্যসমূহ বুঝিয়ে দিয়ে যেতে হবে।

  • সব সময় বিনয়ী ও ভদ্র আচরণের সহিত সর্বোত্তম সেবা প্রদান করতে হবে। যে কোন অসৎ/ অশোভন আচরণ শাস্তিযোগ্য অপরাধি বলে গণ্য হবে ।

  • কারিতাসের চাকুরী ও প্রশাসনিক নীতিমালার প্রতি অনুগত থাকতে হবে।

  • প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত যে কোন যন্ত্রপাতি/ সম্পদসমূহ ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবেনা বা সম্পদের উপর ব্যাক্তিগত মালিকানা থাকবেনা এবং প্রাতিষ্ঠানিক কাজের উদ্দেশ্যে প্রদত্ত সম্পদসমূহ যত্নের সাথে ব্যবহার করতে হবে।

  • কারিতাসের শিশু ও বিপদাপন্ন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের সুরক্ষা নীতিমালায় বর্ণিত আচরণসমূহ সর্বদা পালন করতে বাধ্য থাকিবেন। শিশুর নিরাপত্তা এবং তাদের ক্ষমতায়নকে গুরুত্বের সাথে গ্রহণ করে শিশুদের সুরক্ষা নিশ্চিতের জন্য অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

  • আপনাকে অন্যান্য সহকর্মীদের সাথে সহযোগিতা করে কাজ করতে হবে এবং পেশাগত সম্পর্ক ও আচরণ বজায় রাখতে হবে ।

  • প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্বার্থ রক্ষার জন্য আপনাকে নিরপেক্ষভাবে আপনার দায়িত্ব পালন করতে হবে।

  • চাকুরীতে থাকাকালে প্রাপ্ত অত্র প্রতিষ্ঠান সংক্রান্ত গোপনীয় তথ্যাদি কারো নিকট প্রকাশ করা যাবে না। চাকুরী হতে অব্যাহতির পরেও আপনাকে উক্ত গোপনীয়তা বজায় রাখতে হবে।

  • পরিচালক (অর্থ ও প্রশাসন) অথবা অন্যান্য কেন্দ্রীয় পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা (প্রশাসন)এর নির্দেশ মোতাবেক প্রদত্ত বিশেষ দায়িত্ব পালন করতে হবে।



Job Other Benifits:
    • বেতন/ ভাতা: মাসিক সর্বসাকুল্যে ২২,০০০/- টাকা।

    • উৎসব বোনাস ঃ প্রতিষ্টানের নিয়ম অনুযায়ী ।



Employment Status: Contractual

Job Work Place: Work at office

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs