Title: Auditor - Internal Audit
Company Name: Shakti Foundation for Disadvantaged Women.
Vacancy: 3
Age: 26 to 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 - 30000 (Monthly)
Experience:
Published: 2026-08-12
Application Deadline: 2026-09-11
Education:
১. কম্পিউটার ও প্রযুক্তিগত দক্ষতা: MS Word, Excel, PowerPoint, Outlook, OneDrive, ইন্টারনেট ব্রাউজিং এবং প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা।
২. তথ্য ও হিসাব নিরীক্ষা দক্ষতা: ডেটা বিশ্লেষণ, ঝুঁকি ও অনিয়ম শনাক্তকরণ এবং সঠিকভাবে হিসাব-নিকাশ যাচাইয়ের দক্ষতা।
৩. যোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা: সহজে বিষয় বুঝিয়ে বলা, প্রাতিষ্ঠানিক লিখিত যোগাযোগ, মিটিং পরিচালনা এবং প্রেজেন্টেশন দেওয়ার দক্ষতা।
৪. রিপোর্ট ও ফাইল ব্যবস্থাপনা: অডিট রিপোর্ট তৈরি, তথ্য সঠিকভাবে নথিভুক্তকরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে সংরক্ষণ করার সক্ষমতা।
৫. পেশাগত আচরণ ও মানসিকতা: সততা ও গোপনীয়তা রক্ষা, সময়মতো কাজ সম্পন্ন করা, দলগতভাবে কাজ করা এবং যেকোনো সমস্যা সমাধানের সক্ষমতা।
১. বার্ষিক ও মাসিক পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে শাখায় উপস্থিত হয়ে এন্ট্রি মিটিং-এর মাধ্যমে নিরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে।
২. নিরীক্ষা শুরুর পূর্বে সফটওয়্যারভিত্তিক তথ্য বিশ্লেষণ করে ওয়াকিং ফাইল তৈরি করতে হবে এবং সুপারভাইজারের সাথে অডিট পরিকল্পনা মিটিং করে ঝুঁকিপূর্ণ ক্ষেত্র ও নমুনা নির্ধারণ করতে হবে।
৩. অনুমোদিত কর্মসূচি অনুযায়ী ঝুঁকিভিত্তিক ও নমুনাভিত্তিক নিরীক্ষা পরিচালনা করতে হবে, তবে বিশেষ পরিস্থিতিতে সুপারভাইজারের সম্মতিক্রমে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে।
৪. সদস্য ভর্তি, ঋণ মূল্যায়ন, বিতরণ ও আদায়, ঋণের গুণগত মান, দায়িত্ব বণ্টন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে যাচাই করতে হবে।
৫. প্রতিদিন নির্ধারিত সংখ্যক সদস্য, লেনদেন ও প্রাসঙ্গিক নথি পরীক্ষা করে প্রতিটি পর্যবেক্ষণের বিপরীতে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহ করতে হবে।
৬. নিরীক্ষাকালীন প্রাপ্ত পর্যবেক্ষণসমূহ নিয়ে শাখা ব্যবস্থাপনার সাথে নিয়মিত আলোচনা করতে হবে এবং নিরীক্ষা শেষ করে এক্সিট মিটিং-এর মাধ্যমে সংশোধনমূলক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
৭. নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করে জমা দিতে হবে এবং প্রতিবেদন চূড়ান্তকরণে সুপারভাইজারকে সহায়তা করতে হবে।
৮. গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের অগ্রগতি নিয়মিত ফলোআপ করতে হবে এবং অনিয়মের পুনরাবৃত্তি রোধে স্থায়ী সমাধান তৈরিতে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।
৯. সকল কার্যপত্র ও প্রমাণাদি নির্ধারিত OneDrive-এ সংরক্ষণ, ERP Audit Module-এ তথ্য এন্ট্রি সম্পন্ন এবং সকল তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
১০. অডিটরকে সততা, নিরপেক্ষতা ও পেশাগত দক্ষতার সাথে দায়িত্ব পালন, নিয়মিত জ্ঞান অর্জন এবং সংস্থার প্রয়োজনে অন্য যেকোনো দায়িত্ব পালন করতে হবে।
বেইজ অ্যালাউন্স বাবদ ১০,০০০ টাকা।