Title: Waiter / Senior Waiter
Company Name: Alliance Hospital Limited
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 10500 - 16000 (Monthly)
Experience: --
Published: 2026-09-05
Application Deadline: 2026-10-05
Education:
Requirements: --
Skills Required:
Additional Requirements:
Responsibilities & Context:
১. মেনু কার্ড বা প্রতিদিনের খাবারের তালিকা প্রদর্শন করা এবং কোনো বিশেষ খাবার থাকলে তা জানানো।
২. কিচেনে (রান্নাঘরে) থেকে সঠিক নিয়মে ট্রে-তে করে খাবার সাজিয়ে ক্যাফেটেরিয়ায় নিয়ে আসা।
৩. কিচেন থেকে সরবরাহকৃত খাবার ক্যাফেটেরিয়ায় সুন্দরভাবে সাজিয়ে রাখাসহ সফটওয়্যারে এন্ট্রি দেওয়ায় সহযোগীতা করা।
৪. সঠিকভাবে খাবারের অর্ডার নেওয়া এবং তা দ্রুত পৌঁছে দেওয়া।
৫. খাবার পরিবেশন করার সময় অর্ডারকৃত আইটেম ঠিক আছে কি না তা যাচাই করে নেওয়া।
৬. ভর্তিরত রোগীদের সঠিক সময়ে ওয়ার্ড/কেবিনে খাবার সরবরাহ করা এবং রোগীর খাবার তৈরিতে সহযোগীতা করা।
৭. খাবারের সঠিক তাপমাত্রা বজায় রাখা (যেমন: গরম খাবার গরম এবং ঠান্ডা পানীয় ঠান্ডা পরিবেশন করা)।
৮. খাবার স্পর্শ ও পরিবেশনের আগে এবং পরে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া এবং সবসময় পরিষ্কার গ্লাভস ও হেয়ার ক্যাপ ব্যবহার করা।
৯. গ্রাহক টেবিল ছাড়ার সাথে সাথে ব্যবহৃত থালা-বাসন ও গ্লাস সরিয়ে নেওয়া এবং টেবিল ও চেয়ার স্যানিটাইজার দিয়ে মুছে পরিষ্কার করা।
১০. খাবার পরিবেশনের স্থান ও চারপাশ সবসময় মাছি, ধুলাবালি ও জীবাণুমুক্ত রাখা।
১১. ক্যাফেটেরিয়া খোলার আগে বা শিফট শুরুর আগে টেবিলগুলো পরিষ্কার করে সঠিকভাবে সাজিয়ে রাখা।
১২. কাটলারি (চামচ, কাঁটাচামচ) এবং থালা-বাসনগুলো ভালোভাবে জীবাণুমুক্ত ও শুকনো আছে কি না তা নিশ্চিত করা।
১৩. গ্রাহককে সঠিক বিল বা টোকেন বুঝিয়ে দেওয়া। প্রয়োজনে ক্যাশ কাউন্টারে যোগাযোগ করে গ্রাহকের বিল পরিশোধের প্রক্রিয়াটি সহজ করা।
১৪. কিচেন স্টাফদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, যাতে কোনো খাবার শেষ হয়ে গেলে গ্রাহককে আগে থেকেই জানানো যায়।
১৫. গ্রাহকের কোনো অভিযোগ বা বিশেষ পরামর্শ থাকলে তা ক্যাফেটেরিয়া সুপারভাইজার বা ম্যানেজারকে দ্রুত জানানো।
১৬. নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং রোগীর সাথে হাসিমুখে কথা বলা, সদাচারন করা এবং মনবল বৃদ্ধি জন্য সম্ভাব্য উৎসাহ দানের ব্যাপারে যত্নশীল হওয়া।