Title: জব সার্কুলার: স্পেশালিস্ট মেন্টর (কম্পিউটার ফান্ডামেন্টাল)
Company Name: Shikkha It Limited
Vacancy: 1
Age: At least 24 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
জটিল টেকনিক্যাল ডকুমেন্টেশন পড়ে তা সামারাইজ করে সহজ বাংলা ভাষায় শিক্ষার্থীদের শেখানোর অসাধারণ ক্ষমতা থাকতে হবে।মাল্টি-ওএস (Windows, Linux, macOS) এনভায়রনমেন্ট সেটআপ এবং এর গভীরে কাজ করার প্র্যাকটিক্যাল দক্ষতা আবশ্যক।রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে সিস্টেম লেভেল সমস্যার সমাধান করার দক্ষতা থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা যেকোনো এনভায়রনমেন্টে প্রোডাক্টিভলি কাজ শুরু করতে পারে।মিশন-ড্রিভেন মাইন্ডসেট: আপনাকে কেবল একজন মেন্টর নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের স্বপ্নে বিশ্বাসী একজন লিডার হতে হবে।এটি একটি ইকোসিস্টেম তৈরির উদ্যোগ, তাই শিক্ষার্থীদের টাইম ওয়েস্ট এড়াতে সাহায্য করা এবং স্মার্ট ওয়ার্কিংয়ে অভ্যস্ত করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠান: শিক্ষা আইটি লিমিটেড (Shikkha IT Limited)
প্রজেক্ট: টেক বাংলাদেশ ২.০ (Tech Bangladesh 2.0)
মিশন: ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে একটি রিজিওনাল টেক পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলা এবং ৯০০ জন মেধাবীকে নিয়ে ১০টি টিম নিয়ে একটি স্টার্টআপ তৈরি করা ।
১. পদের উদ্দেশ্য (Role Overview)
আমরা এমন একজন মেন্টর খুঁজছি যিনি আমাদের শিক্ষার্থীদের 'হ্যাকার ট্র্যাক'-এর জন্য একটি নিরেট কারিগরি ভিত্তি তৈরি করে দেবেন । এটি কোনো সাধারণ কম্পিউটার অন-অফ শেখানোর কাজ নয়; বরং শিক্ষার্থীদের সিস্টেমের গভীরে কাজ করার সাহস এবং সক্ষমতা তৈরি করা । এই মেন্টর শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা যেকোনো এনভায়রনমেন্ট বা ডিভাইসে একজন 'কো-ফাউন্ডার' হিসেবে কাজ করতে পারে ।
২. প্রধান দায়িত্বসমূহ (Key Responsibilities)
মাল্টি-ওএস ট্রেনিং: শিক্ষার্থীদের উইন্ডোজ (Windows), লিনাক্স (Linux) এবং ম্যাকওএস (macOS)—এই তিনটি প্রধান অপারেটিং সিস্টেম সেটআপ করা এবং এগুলোর গভীরে কাজ করার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া।
সিস্টেম রিকভারি ও ট্রাবলশুটিং: হার্ডওয়্যার বা সফটওয়্যার সংক্রান্ত যেকোনো জটিল সমস্যা শিক্ষার্থীরা যেন নিজেরাই সমাধান করতে পারে, সেই সক্ষমতা তৈরি করা ।
কোর মেকানিজম ব্যাখ্যা: অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যারের মূল ভিত্তি এবং বাস্তব প্রয়োগ শিক্ষার্থীদের সামনে সহজ বাংলা ভাষায় সামারাইজ করে তুলে ধরা ।
স্মার্ট ওয়ার্কিং ও এফিসিয়েন্সি: শিক্ষার্থীদের 'টাইম ওয়েস্ট' এড়াতে সাহায্য করা এবং আমাদের পূর্বের ভুল থেকে শেখা অভিজ্ঞতা দিয়ে তাদের ভুলগুলো আগে থেকেই এভয়েড করানো ।
গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রস্তুতি: শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যেন তারা আন্তর্জাতিক মানের প্রোডাক্টের 'বিহাইন্ড দ্য সিন' কারিগরি চ্যালেঞ্জগুলো বুঝতে পারে ।
৩. প্রয়োজনীয় যোগ্যতা (Qualifications & Skills)
ডোমেইন এক্সপার্টাইজ: সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে একজন 'ফাইনেস্ট' বা বিশেষজ্ঞ হতে হবে । মাল্টিপল অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার আর্কিটেকচারে গভীর জ্ঞান থাকা আবশ্যক।
বাস্তব অভিজ্ঞতা: রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে অন্তত ৫-১০ বছরের কাজ করার অভিজ্ঞতা এবং সিস্টেম লেভেল সমস্যার সমাধান করার দক্ষতা।
সহজ উপস্থাপনা: জটিল টেকনিক্যাল ডকুমেন্টেশন পড়ে তা সামারাইজ করে সহজভাবে শিক্ষার্থীদের শেখানোর ক্ষমতা ।
মিশন-ড্রিভেন মাইন্ডসেট: আপনাকে কেবল একজন মেন্টর নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের স্বপ্নে বিশ্বাসী একজন লিডার হতে হবে ।
৪. কেন আমাদের সাথে কাজ করবেন?
আমরা কোনো কোর্স বিক্রি করি না; আমরা একটি ইকোসিস্টেম তৈরি করছি ।
বাংলাদেশের পরবর্তী প্রজন্মের গ্লোবাল টেক বিজনেসের ভিত্তি স্থাপনের সরাসরি অংশীদার হওয়ার সুযোগ ।
এটি একটি জিরো-প্রফিট ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি দেশের সেরা ভিশনারী মনগুলোর সাথে কাজ করার সুযোগ পাবেন ।