Title: ফার্মাসিস্ট (Pharmacist)
Company Name: Zia Heart Foundation Hospital & Research Institute, Dinajpur.
Vacancy: --
Age: 20 to 40 years
Job Location: Dinajpur
Salary: Negotiable
Experience:
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসী/ব্যাচেলর অব ফার্মেসী (B.Pharm/B.Pharm Hons.) ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের কর্তৃক বৈধ ও হালনাগাদ রেজিস্ট্রেশন আবশ্যক।
হাসপাতাল ফার্মেসী বা রিটেইল ফার্মেসীতে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জিয়া হার্ট ফাউন্ডেশন-এর অঙ্গ (Subsidiary) প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর ফার্মেসী বিভাগে নিম্নেবর্ণিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। উক্ত পদে নিয়োগের জন্য যোগ্য, দক্ষ, কর্মঠ ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত নিয়মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
শিফটভিত্তিক দায়িত্ব পালনে আগ্রহী ও সক্ষম হতে হবে।
রোগী, স্বজন, চিকিৎসক ও সহকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ব্যবস্থাপনা ও রিপোর্ট প্রস্তুতকরণে পারদর্শী হতে হবে। সফটওয়্যার পরিচালনা অতিরিক্ত দক্ষতা হিসেবে গণ্য হবে।
দায়িত্বশীল, সৎ, সময়নিষ্ঠ, কর্মঠ এবং চাপপূর্ণ কর্মপরিবেশে দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
জিয়া হার্ট ফাউন্ডেশন এর বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।