Title: Office Assistant Peon
Company Name: A2IT
Vacancy: 1
Age: 16 to 24 years
Job Location: Dhaka (DOHS Mirpur)
Salary: Tk. 10000 - 11500 (Monthly)
Experience:
প্রার্থীর নিজস্ব সাইকেল থাকতে হবে এবং প্রয়োজনে অফিসের পার্সেল ও অফিসিয়াল কাজে তা ব্যবহার করতে হবে। (জ্বালানি/যাতায়াত ভাতা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে, যদি প্রযোজ্য হয়।)
অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সময়মতো চা, কফি, পানি ও হালকা নাস্তা প্রস্তুত ও পরিবেশন করা।
অতিথি ও ক্লায়েন্টদের আপ্যায়নের ব্যবস্থা করা।
অফিসের প্রয়োজনীয় বাজার ও দৈনন্দিন সামগ্রী সংগ্রহ করা।
ব্যাংক, কুরিয়ার, ডকুমেন্ট জমা/সংগ্রহ, বিল পরিশোধসহ অফিসের বাহিরের কাজ সম্পন্ন করা।
প্রতিদিনের E-commerce অর্ডার অনুযায়ী পণ্যের পার্সেল প্যাকেজিং করা এবং শিপমেন্টের জন্য প্রস্তুত করা।
প্রয়োজনে নির্ধারিত কুরিয়ার হাব/ব্রাঞ্চে পার্সেল পৌঁছে দেওয়া এবং কুরিয়ার-সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করা।
স্টক রুমে পণ্য গুছিয়ে রাখা এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল (কার্টন, পলিব্যাগ, টেপ, স্টিকার ইত্যাদি) সুশৃঙ্খলভাবে সংরক্ষণে সহায়তা করা।
অফিসের সকল কক্ষ, ডেস্ক, চেয়ার, জানালা, গ্লাস, দরজা ও আসবাবপত্র নিয়মিত পরিষ্কার রাখা।
প্রতিদিন ঝাড়ু, মপিং, ভ্যাকুয়ামিং এবং প্রয়োজনে ফ্লোর পলিশ করে অফিস পরিচ্ছন্ন রাখা।
টয়লেট পরিষ্কার, জীবাণুমুক্ত রাখা এবং সর্বদা ব্যবহার উপযোগী অবস্থায় নিশ্চিত করা।
স্টাফ রুম, রিসেপশন, করিডোর, সিঁড়ি, কিচেন ও অন্যান্য সাধারণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
সাবান, টিস্যু, টয়লেট পেপার, হ্যান্ডওয়াশ, পানির বোতলসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত রিফিল করা।
মিটিং ও ইন্টারভিউয়ের আগে চেয়ার-টেবিল সাজানো এবং প্রয়োজনীয় সামগ্রী (পানি, গ্লাস, নোটপ্যাড ইত্যাদি) প্রস্তুত রাখা।
অফিসে আগত পার্সেল ও কুরিয়ার গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া।
অফিসের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য অফিস-সংক্রান্ত দায়িত্ব পালন করা।