Title: Marketing And Sales Specialist
Company Name: Lumimax Bangladesh Co Ltd
Vacancy: 04
Age: 20 to 30 years
Job Location: Dhaka
Salary: Tk. 18000 - 36000 (Monthly)
Experience:
উচ্চতা ৫ফিট৪ইঞ্চি বা তার বেশি এবং ওজন ৬৫কেজির বেশি নয়।
ভাষাগত দক্ষতা: বাংলা ভাষায় সাবলীল এবং ইংরেজিতে কথা বলায় (Spoken English) দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: পার্সোনাল কেয়ার, কসমেটিকস, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, অথবা সুপারমার্কেটের বিউটি কাউন্টারে বিক্রয়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে দক্ষ্য, স্মার্ট এবং মার্জিত ফ্রেশ গ্রাজুয়েটদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
শারীরিক উপস্থাপনা: একটি হাই-এন্ড বিউটি পরিবেশের উপযোগী মার্জিত, সুগঠিত চেহারা, দাগহীন ত্বক এবং পরিপাটি সাজগোজের অধিকারী হতে হবে।
শিফটিং ডিউটি: শপিং মলের নিয়ম অনুযায়ী দুই শিফটে (রোটেটিং শিফট) কাজ করার মানসিকতা থাকতে হবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের দিনও অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাস্টমার সার্ভিস দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
সেলস স্পেশালিস্ট (ফেমিনিন হেয়ার অ্যান্ড ইন্টিমেট কেয়ার কাউন্টার)
ওভারভিউ
লুমিম্যাক্স বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিখ্যাত লুমিমাক্স ব্রান্ডের পন্যসমুহ বাজারজাত করার লক্ষে ঢাকাতে হাই-এন্ড (অভিজাত) শপিং মলের প্রিমিয়াম পার্সোনাল কেয়ার এবং বিউটি কাউন্টার পরিচালনার জন্য ৪ জন ফুল-টাইম নারী সেলস স্পেশালিস্ট খুঁজছে। এই পদে প্রার্থীকে নারী গ্রাহকদের ইন্টিমেট হাইজিন কেয়ার সংক্রান্ত জিজ্ঞাসায় সহায়তা করতে হবে, কাউন্টারের ইনভেন্টরি বা পণ্য স্টক ম্যানেজ করতে হবে এবং গ্রাহকদের দীর্ঘমেয়াদী আস্থা অর্জন করতে হবে।
দায়িত্বসমূহ
গ্রাহক পরামর্শ ও বিক্রয়: শপিং মলে আসা নারী গ্রাহকদের আন্তরিকভাবে স্বাগত জানানো, তাদের দৈনন্দিন ইন্টিমেট কেয়ার বা ত্বকের সংবেদনশীলতা সংক্রান্ত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনা, ট্রায়াল প্রোডাক্ট ব্যবহারে সহায়তা করা এবং দৈনিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।
ইনভেন্টরি ম্যানেজমেন্ট: কাউন্টারে সুন্দরভাবে পণ্য প্রদর্শন সাজানো, স্টক শেষ হওয়ার আগেই পণ্য রিফিল করা, সাপ্তাহিক ইনভেন্টরি চেক করা এবং মেয়াদোত্তীর্ণের কাছাকাছি বা ক্ষতিগ্রস্ত পণ্য সম্পর্কে রিপোর্ট করা।
প্রোমোশন ও মেম্বারশিপ: কাউন্টারে চলমান বিভিন্ন ডিসকাউন্ট ও বান্ডেল অফার প্রচার করা, নতুন নারী গ্রাহকদের মেম্বারশিপ রেজিস্টার করা এবং পুরনো গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে পুনরায় কেনাকাটায় উৎসাহিত করা।
কাউন্টার অপারেশন: নিখুঁতভাবে POS সিস্টেম পরিচালনা করা, দৈনিক বিক্রয়ের হিসাব যাচাই করা এবং পেশাদারিত্বের সাথে কাস্টমার রিটার্ন বা এক্সচেঞ্জ (পণ্য পরিবর্তন) হ্যান্ডেল করা।
রিপোর্টিং: পণ্যের সুবাস, কার্যকারিতা ও গ্রাহকদের দেওয়া ফিডব্যাক সংগ্রহ করা এবং তা ম্যানেজমেন্ট টিমের সাথে সমন্বয় করা।
আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি ইমেইল করার জন্য জানানো যাচ্ছে।
কমিশন: বিক্রয়ের ওপর ভিত্তি করে ২% থেকে ৮% পর্যন্ত প্রতি মাসে স্তরভিত্তিক আকর্ষণীয় কমিশন।
ছুটি: প্রতি মাসে ৪ দিন বেতনসহ ছুটি এবং সংবিধিবদ্ধ ধর্মীয় উৎসবের ছুটি। নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করলে দ্বিগুণ (Double) ওভারটাইম পে দেওয়া হবে।
অন্যান্য সুবিধা: কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে প্রফেশনাল ইউনিফর্ম এবং নারী স্বাস্থ্য যত্ন, পণ্যের উপাদান ও কাস্টমার কমিউনিকেশন স্কিলসের ওপর সম্পূর্ণ ফ্রি কর্পোরেট ট্রেনিং দেওয়া হবে।
প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বেতন প্রদান করা হবে।