আইটি এন্ড এমআইএস ম্যানেজার

Job Description

Title: আইটি এন্ড এমআইএস ম্যানেজার

Company Name: Manab Mukti Sangstha (MMS)

Vacancy: 01

Age: At most 40 years

Job Location: Sirajganj

Salary: Tk. 54000 - 59400 (Monthly)

Experience:

Published: 2026-09-02

Application Deadline: 2026-09-23

Education:

    • Bachelor of Science (BSc) in IT Related


Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At most 40 years

এনজিও সেক্টরে ডেটাবেজ ম্যানেজমেন্ট এবং আইটি সাপোর্টে ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।

অন্যান্য যোগ্যতা:মাইক্রোফিন ৩৬০, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এআই (AI) ব্যবহারের দক্ষতা, ল্যাপটপ-প্রিন্টার ও অন্যান্য ডিভাইস এবং যন্ত্রাংশ মেরামত-এর দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।



Responsibilities & Context:

 এমআরএ সনদ প্রাপ্ত (সনদ নং:২১১১২-০০০০১-০০৭৬২) এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে মানব মুক্তি সংস্থা সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলায় দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে আইজিপি (ক্ষুদ্রঋণ কার্যক্রম) সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে আইটি এন্ড এমআইএস ম্যানেজার পদে নিয়োগের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

বিস্তারিত কার্যবিবরণী (Job Responsibilities):

  • এমআইএস ডেটাবেজ পরিচালনা: সংস্থার মাঠপর্যায়ের সকল প্রজেক্টের ডেটা সংগ্রহ করে কেন্দ্রীয় এমআইএস (MIS) সফটওয়্যার বা ডেটাবেজে নিয়মিত এন্ট্রি ও আপডেট নিশ্চিত করা।

  • সফটওয়্যার ও অ্যাপ রক্ষণাবেক্ষণ: সংস্থায় ব্যবহৃত সফটওয়্যার, মোবাইল অ্যাপ বা ডেটা কালেকশন অ্যাপসমূহ কর্মসুচির চাহিদা অনুযায়ী কনফিগার ও মেইনটেইন করা।

  • প্রতিবেদন তৈরি: মাঠপর্যায়ের ডেটা যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে সাপ্তাহিক, মাসিক ও কোয়ার্টারলি প্রজেক্ট প্রগ্রেস রিপোর্ট (Statistical Reports) তৈরি করা।

  • হার্ডওয়্যার ও নেটওয়ার্ক সাপোর্ট: অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য আইটি যন্ত্রাংশের টেকনিক্যাল সমস্যা সমাধান করা।

  • ইন্টারনেট ও রাউটার ম্যানেজমেন্ট: অফিসের লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), ওয়াইফাই (Wi-Fi) রাউটার এবং ইন্টারনেট সংযোগ সার্বক্ষণিক সচল রাখা।

  • ডেটা ব্যাকআপ ও নিরাপত্তা: সংস্থার গোপনীয় ডেটা এবং গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখা।

  • কর্মকর্তাদের প্রশিক্ষণ: মাঠপর্যায়ের কর্মী ও ডেটা এন্ট্রি অপারেটরদের এমআইএস সফটওয়্যার এবং ডিজিটাল ডিভাইস (ট্যাব/স্মার্টফোন) ব্যবহারের ওপর প্রয়োজনীয় ওরিয়েন্টেশন ও টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া।

  • অনলাইন ও সোশ্যাল মিডিয়া মেইনটেইন্যান্স: সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইমেইল সার্ভার নিয়মিত আপডেট ও মনিটর করা।

  • আইটি সামগ্রী ক্রয় ও চাহিদা: অফিসের জন্য প্রয়োজনীয় আইটি যন্ত্রপাতি ক্রয়ের সময় স্পেসিফিকেশন তৈরি করা এবং সেগুলোর গুণগত মান যাচাই করা।

  • সমন্বয় ও অন্যান্য দায়িত্ব: সংস্থায় কর্মরত স্টাফদের চাহিদা অনুযায়ী যেকোনো জরুরি টেকনিক্যাল সাপোর্ট দেওয়া এবং সংস্থার সমন্বয় সভায় আইটি বিষয়ক অগ্রগতি উপস্থাপন করা।



Job Other Benifits:

    বেতন: শিক্ষানবীশকাল মাসিক ৫৪,০০০ (চুয়ান্ন হাজার) টাকা এবং শিক্ষানবীশকাল শেষে ৫৯,৪০০ (উনষাট হাজার চারশত) টাকা বেতন নির্ধারিত হবে।

    অন্যান্য সুবিধা:

    • প্রযোজ্য ক্ষেত্রে প্রকৃত মোটরসাইকেলের জ্বালানী খরচ।   

    • মোবাইল বিল মাসিক ৮০০ টাকা।

    • লাঞ্চ ভাতা মাসিক ২,৫০০ টাকা।

    • পিএফ ও গ্রাচ্যুইটি সুবিধা।

    • বৎসরে ৩ টি উৎসব ভাতা।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs