Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Consulting Firms
Education
ন্যূনতম স্নাতক ডিগ্রি, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা বা সমমান। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Requirements
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Consulting Firms
Additional Requirements
মাঠপর্যায়ে ডাটা সংগ্রহ, এন্ট্রি, বিশ্লেষণ বা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা।
Microsoft Excel-এ দক্ষতা: Pivot টেবিল, ড্যাশবোর্ড, গ্রাফ, চার্ট, ডাটা ভ্যালিডেশন ও কাস্টমাইজড সারসংক্ষেপ সারণি তৈরি।
বাংলায় টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করার জন্য ডাটা এন্ট্রিতে নিয়োজিত দল পরিচালনার সক্ষমতা।
মাঠপর্যায়ে ডাটা ব্যবস্থাপনা, ডাটা মনিটরিং ও প্রতিবেদনের জন্য নিজস্ব ল্যাপটপ ও স্মার্টফোন থাকতে হবে।
জেলার আওতাধীন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অফিসে প্রয়োজন অনুযায়ী মাঠ পরিদর্শনে আগ্রহী হতে হবে।
নির্ধারিত কর্মস্থলে নিয়মিত কাজ করার মানসিকতা এবং নিজ জেলার বাইরে কাজ করতে হবে।
ভবিষ্যতে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চুক্তিপত্রে উল্লিখিত কাজের মানদণ্ড, কর্মদক্ষতার শর্ত ও চুক্তির শর্তাবলি মেনে চলার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
কাজের ধরন ও দায়িত্ব
ইউনিয়ন পর্যায়ে ডাটা এন্ট্রি অপারেটরদের একটি দলের ডাটা এন্ট্রিসহ নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ও তত্ত্বাবধান করা।
ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তার সাথে সমন্বয় করে ডাটা ম্যাপিং, এন্ট্রিযোগ্য ডাটা সংগ্রহ এবং ডাটা এন্ট্রি অপারেটরদের লক্ষ্যমাত্রা অনুযায়ী বন্টন নিশ্চিত করা।
নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ডাটা এন্ট্রি, মান যাচাই ও সংশোধন এর নির্ভুলতা, সম্পূর্ণতা ও গুণগতমান নিশ্চিত করা।
ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি অফিসের সাথে সমন্বয়ে নির্ধারিত এলাকা ভিত্তিক ক্যাম্প পরিচালনা করা।
মাঠপর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং অবহিতকরণ।
দৈনিক অগ্রগতি ও যাচাই প্রতিবেদন নির্ধারিত ছকে উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটরের নিকট দাখিল করা।
Job Other Benifits
প্রকল্প অনুমোদন সাপেক্ষে এটি একটি কর্মদক্ষতা-ভিত্তিক (পারফরম্যান্স-ভিত্তিক) মাসিক বেতনভুক্ত পদ হবে, যা ডাটার গুণগত মান ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে মূল্যায়িত হবে। মাসিক পারিশ্রমিকের পরিমাণ, পরিশোধ পদ্ধতি ও প্রযোজ্য কর চুক্তিপত্রে উল্লেখ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে (সম্ভাব্য বেতন-সর্বসাকুল্যে ৩২,০০০-৩৫,০০০ টাকা)।