Title: চাইল্ড কেয়ারগিভার
Company Name: Ekmattra Society
Vacancy: --
Age: At least 24 years
Job Location: Mymensingh (Haluaghat)
Salary: Tk. 20000 - 25000 (Monthly)
Experience:
সামাজিক বিজ্ঞান বা মানবিক বিভাগে স্নাতক ডিগ্রি/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
জাতীয় বা আন্তর্জাতিক এনজিও-তে সম-জাতীয় কাজে ২-৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
শিশুদের মনস্তত্ব বুঝতে পারার দক্ষতা
সততা ও জবাবদিহিতার মানসিকতা
ইংরেজি ও বাংলা উভয় ভাষায় চমৎকার মৌখিক ও লিখিত দক্ষতা এবং ভালো যোগাযোগ দক্ষতা
বহু-সাংস্কৃতিক পরিবেশে কার্যকরভাবে কাজ করার সক্ষমতা
সুবিধাবঞ্চিত শিশু বিষয়ক কর্মসূচি সম্পর্কে ধারণা
প্রেক্ষাপট:
একমাত্রা সোসাইটি একটি অলাভজনক উন্নয়ন সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুরা যেন পিছিয়ে না পড়ে বাকি শিশুদের মতো সমানভাবে সকল অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করে নিজেদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে পারে এবং দেশের জন্য সম্পদে পরিণত হতে পারে সেই লক্ষ্যেই ২০০৩ সালে একমাত্রার যাত্রা শুরু। প্রতিষ্ঠিত হবার পর থেকেই একমাত্রা সোসাইটি দীর্ঘ দিন যাবত সফলতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ঢাকা এবং ময়মনসিংহে একমাত্রা সোসাইটি'র বিভিন্ন রকম উদ্যোগ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল হালুয়াঘাটের গোবরাকুড়ায় অবস্থিত একমাত্রা-ডাচ-বাংলা ব্যাংক একাডেমি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত উক্ত একাডেমিটি ১২০ জন শিশুর ধারণক্ষমতা সম্পন্ন একটি আবাসিক স্থাপনা, যেখানে রয়েছে শিশুদের পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য সকল ধরণের উন্নতমানের সুবিধা।
কাজের ধরণ: পূর্ণকালীন (রোস্টার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে দিবাকালীন এবং পুরুষদের ক্ষেত্রে দিবা/রাত্রিকালীন দায়িত্ব পালন করতে হবে)
কর্ম বর্ণনা:
একাডেমির ভেতরে ও বাইরে শিশুদের ভালোবাসা ও স্নেহের সাথে দেখাশোনা করা।
সংস্থা কর্তৃক নির্ধারিত মান ও নীতিমালা, এবং সেই সাথে শিশু অধিকার বিষয়ক অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা মেনে চলা।
শিশুদের পাঠদান এবং তাদের শিক্ষাগত অগ্রগতির জন্য যথাযথ নির্দেশনা প্রদান।
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন এবং শিশুদের খেলাধুলা ও ক্লাব-সংক্রান্ত সরঞ্জামাদির রক্ষণাবেক্ষণ।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত গৃহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নির্দেশনাবলী সময়মতো, দক্ষতার সাথে এবং বন্ধুত্বপূর্ণভাবে পালন করা।
একাডেমির কার্যক্রম পরিচালনায় অধ্যক্ষ ও ব্যবস্থাপককে সহায়তা করা।
একাডেমির কক্ষ, অফিস, প্রাঙ্গণ এবং শিশুদের পোশাকের পরিচ্ছন্নতা বজায় রাখা ও তদারকি করা।
সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করা।নিয়মিত কার্যক্রম সম্পর্কে অধ্যক্ষকে হালনাগাদ তথ্য প্রদান ও প্রতিবেদন দাখিল করা।
প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নথিপত্র প্রস্তুত করা।
নথিপত্র নথিবদ্ধকরণ, সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়টি পরিচালনা করা।
বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা।
মাসিক ২০,০০০- ২৫,০০০ টাকা (অভিজ্ঞতার আলোকে আলোচনা সাপেক্ষ)