Title: রেসিডেন্স কেয়ারগিভার / ন্যানি (আবাসিক)
Company Name: Little Nest Day Care & Development Centre
Vacancy: --
Age: 18 to 30 years
Job Location: Khulna
Salary: Negotiable
Experience:
Published: 2026-09-15
Application Deadline: 2026-10-15
Education:
শিশুর যত্ন, সুন্দর আগামীর ভিত্তি ও শিশুর সার্বিক বিকাশে দক্ষতা অর্জনের লক্ষ্যে Little Nest Day Care & Child Development Centre-এ চাইল্ড কেয়ার গিভার ট্রেনিং প্রোগ্রামে আগ্রহী নারীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে।
বাসায় গিয়ে ফুল-টাইম বা হাফ-শিফট চাইল্ড কেয়ার গিভার হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।
শিশুদের প্রতি আন্তরিক, স্নেহশীল ও যত্নশীল হতে হবে।
ধৈর্যশীল, দায়িত্বশীল ও পরিচ্ছন্ন মানসিকতার অধিকারী হতে হবে।
শিশুর দৈনন্দিন পরিচর্যা, খাওয়ানো, গোসল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতায় সহযোগিতা করতে হবে।
শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখাশোনা করতে হবে।
শিশুর দৈনন্দিন রুটিন ও প্রয়োজনীয় কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
প্রশিক্ষণে যা শেখানো হবে
শিশুর শারীরিক ও মানসিক বিকাশ
বয়সভিত্তিক কার্যক্রম ও খেলাধুলা
শিশুর খাবার ও স্বাস্থ্যবিধি
প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর যত্ন
পজিটিভ প্যারেন্টিং
দৈনন্দিন রুটিন ও কার্যক্রম পরিকল্পনা
শিশুদের সাথে সৃজনশীল কার্যক্রম
ক্লাসরুম ও হোম কেয়ার প্র্যাকটিস
প্রশিক্ষণ শেষে ১–৩ মাসের মধ্যে ডে-কেয়ার সেন্টার অথবা হাউস কেয়ার গিভার হিসেবে চাকরির সুযোগ।
পার্ট-টাইম বা ফুল-টাইম হিসেবে কাজের সুযোগ।
প্রশিক্ষণ শেষে দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ।