Title: কেয়ারগিভার
Company Name: Maxtrims Int.
Vacancy: 1
Age: At least 20 years
Job Location: Dhaka (Savar)
Salary: Negotiable
Experience:
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কেয়ার গিভার /শিশু পরিচর্যা/নার্সারি বিষয়ে সরকারী কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ এবং সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা
শিশু পরিচর্যা কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, কিন্ডারগার্টেন, নার্সারি স্কুল অথবা অনুরূপ প্রতিষ্ঠানে অগ্রাধিকারভিত্তিতে ১–২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাসঙ্গিক শিশু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা থাকলে তা বিবেচনা করা হবে।
কোনো শিল্পপ্রতিষ্ঠান/কারখানাভিত্তিক শিশু পরিচর্যা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।
নোটঃ মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হবে।
কোম্পানি: মাক্সট্রিম ইন্টা.
শিল্পখাত: গার্মেন্টস এক্সেসরিজ
কর্মস্থল: জিনজিরা, সাভার, বাংলাদেশ
পদের উদ্দেশ্য - কেয়ারগিভারের প্রধান দায়িত্ব হলো প্রতিষ্ঠানের শিশু পরিচর্যা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের নিরাপদ, যত্নশীল, স্বাস্থ্যসম্মত ও বয়স-উপযোগী পরিচর্যা নিশ্চিত করা। কেয়ারগিভার শিশুদের শারীরিক নিরাপত্তা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার গ্রহণ, ঘুম ও বিশ্রাম, খেলাধুলা ও বিনোদন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করবেন। একই সঙ্গে শিশু পরিচর্যা কেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ, সুশৃঙ্খল ও শিশুবান্ধব রাখার দায়িত্ব পালন করবেন।
কর্মপরিবেশ ও কর্মশর্ত
এটি একটি পূর্ণকালীন (Full-time) পদ।
কর্মীকে প্রধানত প্রতিষ্ঠানের শিশু পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করতে হবে।
কর্মঘণ্টায় দীর্ঘ সময় শিশুদের সতর্কতার সঙ্গে তত্ত্বাবধান ও পরিচর্যা করতে হতে পারে।
এ পদে শিশু, তাদের অভিভাবক/মা, মানবসম্পদ (HR) বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং শিশু পরিচর্যা কেন্দ্রের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করতে হবে।
প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপত্তা বিধি, স্বাস্থ্যবিধি ও শিশু সুরক্ষা নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে / শ্রম আইন অনুযায়ী।
ওভারটাইম ভাতা।
উৎসব বোনাস।
সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।