সহকারী শাখা ব্যবস্থাপক

Job Description

Title: সহকারী শাখা ব্যবস্থাপক

Company Name: BURO Bangladesh

Vacancy: --

Age: Na

Job Location: Chattogram

Salary: Tk. 37000 (Monthly)

Experience: --

Published: 2026-05-19

Application Deadline: 2026-06-13

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী হতে হবে। নিয়োগ প্রাপ্তদের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শাখায় অবস্থান করে ন্যূনতম তিন বছর কাজ করতে হবে। তিন বছর পর নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় কাজ করার সুযোগ দেয়া হবে। বিশেষ এই নিয়োগে কেবলমাত্র কুমিল্লা, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উল্লিখিত জেলার যে সকল প্রার্থী চট্টগ্রাম বিভাগে অবস্থান করে কাজ করতে ইচ্ছুক এবং ০৮/০৫/২০২৬ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অন্যান্য জেলার প্রার্থীগণ ০৮/০৫/২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা ও bdjobs.com এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।



Job Other Benifits:

    বেতন ও ভাতা

    • শিক্ষানবিশকাল: ৩৭,০০০/=

    • স্থায়ীকরণের পর: ৪১,১৭০/=(অন্যান্য ভাতাসহ)

    অন্যান্য সুবিধাদি:

    • অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ০৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে।

    • স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখি ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতাসহ সংস্থার চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

    • শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: NGO/Development

Similar Jobs