Title: ভবন তত্ত্বাবধায়ক (Building Caretaker)
Company Name: Prime Bank Foundation
Vacancy: 1
Age: 30 to 50 years
Job Location: Dhaka (Mirpur 14)
Salary: Negotiable
Experience:
যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি।
ভবন ব্যবস্থাপনা, প্রশাসন, নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
নির্মাণ বা সংস্কার প্রকল্প তদারকির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স ৩০-৫০ বছরের মধ্যে হতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
ভবন নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাস্তব জ্ঞান।
সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার মানসিকতা।
সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
রেজিস্টার, লগবুক ও প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা।
শ্রমিক, ঠিকাদার ও নিরাপত্তা কর্মীদের সাথে কার্যকর সমন্বয় করার সক্ষমতা।
জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।
পদের নাম: ভবন তত্ত্বাবধায়ক (Building Caretaker)
কর্মস্থল: প্রাইম কলেজ অব নার্সিং, ঢাকা (মিরপুর ১৪)
পদের উদ্দেশ্য:
ভবনের সার্বিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, সম্পদের সুরক্ষা, মেরামত ও সংস্কার কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী ও শ্রমিকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ভবনের নিরাপদ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
ভবনের সার্বিক নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা।
ভবনের প্রতিদিনের কার্যক্রম, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ তদারকি করা।
ভবনে আগত শ্রমিক, ঠিকাদার ও অন্যান্য বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ নিশ্চিত করা।
ভবনের মালামাল, আসবাবপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অনিয়ম বা ক্ষয়ক্ষতির ঘটনা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা।
ভবনের বিভিন্ন তলায় নিয়মিত পরিদর্শন পরিচালনা করে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা।
নিরাপত্তা প্রহরীদের কার্যক্রম সমন্বয় ও তদারকি করা এবং প্রয়োজনে নির্দেশনা প্রদান করা।
সংস্কার, নির্মাণ বা মেরামত কাজের সময় ব্যবহৃত মালামাল ও সরঞ্জামের যথার্থ সংরক্ষণ এবং অপচয় বা চুরি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা।
ভবনের বিদ্যুৎ, পানি, গ্যাস, লিফট, জেনারেটর, অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ও অন্যান্য ইউটিলিটি সেবার কার্যকারিতা পর্যবেক্ষণ করা এবং ত্রুটি দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
নিয়মিত পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করা এবং প্রয়োজনীয় রেজিস্টার ও লগবুক সংরক্ষণ করা।
জরুরি পরিস্থিতি (অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, চুরি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি) মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
ভবনের চাবি ব্যবস্থাপনা (Key Management) ও সীমিত প্রবেশাধিকার (Access Control) নিশ্চিত করা।
ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করা।
কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত ভবন ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী