Title: প্রজেক্ট হিসাব রক্ষক, বি. জে. জিও টেক্সটাইল লি; বাং জিন গ্রুপ
Company Name: B. J. Geo- Textile Ltd.
Vacancy: 3
Age: At least 25 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 16000 - 22000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা বি.কম, এম.কম/ এম বিএ
অন্যান্য অভিজ্ঞতা:
কমপক্ষে ০১ বছর কাজের অভিজ্ঞতা
ERP, TALLY Software চালানোর অভিজ্ঞতা।
কম্পিউটার MS Excel, Word, English এবং Bangla টাইপ করার অভিজ্ঞতা
কাজের বিবরণ:
বাং জিন গ্রুপের বি. জে. জিও টেক্সটাইল লি: কোম্পানী পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ বিভিন্ন প্রকল্পে কাজ করে থাকেন। এই প্রকল্পগুলোর অধীনে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ন অঞ্চলে স্থায়ীভাবে প্রজেক্ট হিসাব রক্ষক পদে নিয়োগ দেয়া হবে। এই ক্ষেত্রে উল্লেখিত পদে নিয়োগপ্রাপ্ত কর্মীদের দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রজেক্টগুলুর নিকটবর্তী স্থানে বা কোম্পানী প্রদত্ত আবাসস্থলে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য:
প্রতিদিন প্রকল্পের কর্মরত শ্রমিক এবং সাপ্লায়ারদের পেমেন্ট করা।
সকল বিল, ভাউচার, লোকাল পারচেজ, পেটি ক্যাশ বুক চেক করা এবং অনুমোদনকারীর অনুমোদন সাপেক্ষে পেমেন্ট করা এবং ই.আর.পি তে পোষ্টিং দেয়া।
প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা।
দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পেমেন্ট রিসিভ স্টেটমেন্ট এবং প্রোগ্রেস রিপোর্ট তৈরী করা এবং প্রধান কর্যালয়ের হিসাব বিভাগ এবং প্রজেক্ট প্রধানকে প্রেরণ করা।
প্রতিদিন ষ্টোর পরিদর্শন এবং ষ্টোর কার্যাবলি তদারকি করা এবং ই.আর.পি তে ইনভেন্টরী ব্যালেন্স চেক করা।
ষ্টোর এর ডেইলি ইস্যু, রিসিভ রেজিষ্টার সমূহের আপডেট মনিটরিং করা।
পেমেন্ট করার পূর্বে সাইটের কাজগুলো পরিদর্শন করা।
প্রজেক্ট এর দায়িত্ব প্রাপ্ত থেকে নতুন কোন নির্দেশনা আসলে তা যথাযথভাবে পালন করা।
কোম্পানী প্রদত্ত সুবিধাদি :
কর্মরত প্রকল্পে থাকা খাওয়ার সুবিধা।
প্রজেক্টের কাজের ক্ষেত্রে যাতায়াত খরচ প্রদান।
২টি ঈদ বোনাস (চাকুরীর বয়স ৬ মাস পূর্ন হওয়া প্রযোজ্য ক্ষেত্রে)
বেতন: (১৬,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা) আলোচনা সাপেক্ষে