সহকারী ব্যবস্থাপক / সিনিয়র অফিসার - (একাউন্টস কাম এডমিন)

Job Description

Title: সহকারী ব্যবস্থাপক / সিনিয়র অফিসার - (একাউন্টস কাম এডমিন)

Company Name: মাদ্রাসা দারুল হাদিস সালাফিইয়াহ, পাচরুখি, নারায়ণগঞ্জ

Vacancy: 01

Age: 30 to 45 years

Job Location: Narayanganj

Salary: Negotiable

Experience:

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): Madrasa


Published: 2026-08-11

Application Deadline: 2026-08-31

Education:
  • বিজনেস স্টাডিজ/একাউন্টিং/ফিন্যান্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

  • মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা (আলিম/ফাজিল/কামিল) সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।



Requirements:
  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): Madrasa


Skills Required: Accounting,Administration,Key Account Management,Office Administration

Additional Requirements:
  • Age 30 to 45 years
  • Only Male
  • একাউন্টস, এডমিন অথবা হোস্টেল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন।

  • শিক্ষা প্রতিষ্ঠান বা আবাসিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষভাবে বিবেচিত হবেন।

  • এমএস অফিস ও এক্সেলে কাজ করার দক্ষতা থাকতে হবে।

  • সততা, নিষ্ঠা, ধৈর্য্য এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতি সম্পন্ন হতে হবে।

  • দ্বীনি পরিবেশে আন্তরিকতার সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • হিসাব-নিকাশে সূক্ষ্ম দৃষ্টি ও স্বচ্ছতা বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।



Responsibilities & Context:

মাদ্রাসা দারুল হাদিস সালাফিইয়াহ একটি সুশৃঙ্খল ও বিশ্বস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে একজন দক্ষ, বিশ্বস্ত ও অভিজ্ঞ "সহকারী ব্যবস্থাপক/সিনিয়র অফিসার - একাউন্টস কাম এডমিন" নিয়োগ দেওয়া হবে।

  • মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ব্যবস্থাপনা তদারকি এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করা।

  • দৈনন্দিন খাবার ও বাজার খরচসহ যাবতীয় ব্যয় সঠিকভাবে হিসাব করে যথাযথভাবে লিপিবদ্ধ করা।

  • মাদ্রাসার দৈনন্দিন আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং মাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।

  • ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার, বিল ও রশিদ যাচাই করে যথাযথ অনুমোদন নিশ্চিত করা।

  • খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদির স্টক/ইনভেন্টরি ব্যবস্থাপনা পরিচালনা করা।

  • হোস্টেল সুপারভাইজার, বাবুর্চি ও অন্যান্য সংশ্লিষ্ট স্টাফদের কার্যক্রম তদারকি করা।

  • ব্যাংকিং লেনদেন পরিচালনা ও সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করা।

  • প্রশাসনিক কার্যক্রম যেমন স্টাফ হাজিরা, ক্রয় প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করা।

  • মাদ্রাসা কর্তৃপক্ষকে নিয়মিত আর্থিক ও প্রশাসনিক প্রতিবেদন প্রদান করা।

  • প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা।



Job Other Benifits:
    • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।



Employment Status: Full Time

Job Work Place: Work at office

Company Information:

Gender: Only Male can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Education/Training

Similar Jobs