Title: অ্যাকাউন্ট্যান্ট কাম স্টোর কিপার
Company Name: ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
Vacancy: 20
Age: At least 21 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা / বাণিজ্য / ব্যবস্থাপনা / হিসাববিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ও বাস্তব জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা স্টোর, গুদাম, মজুদ ব্যবস্থাপনা, পণ্য বিতরণ, হিসাব সংরক্ষণ বা সংশ্লিষ্ট কাজে ১–৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।
তবে নবীন স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যদি তাদের গ্রামীণ/মাঠ পর্যায়ে কাজ করার আগ্রহ ও মানসিকতা থাকে।
স্টোর ও মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এবং বিশেষ করে Microsoft Excel, Word ব্যবহারে পারদর্শী হতে হবে।
হিসাব-নিকাশ, পণ্য গণনা ও রেকর্ড সংরক্ষণে নির্ভুলতা থাকতে হবে।
একাধিক দায়িত্ব চাপের মধ্যে দক্ষতার সঙ্গে পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে।
বাংলাদেশের যেকোনো গ্রামীণ, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পোল্ট্রি ফিড, ফিশ ফিড, কৃষি, ভোগ্যপণ্য বা পণ্য বিতরণ ব্যবসায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
একটি স্বনামধন্য পোল্ট্রি ফিড, ফিশ ফিড ও কেটেল ফিড উৎপাদন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর অধীনে সারা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ডিপো/স্টোর-এর কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে।
দায়িত্ব ও কর্তব্য
ডিপো/স্টোরের দৈনন্দিন হিসাব-নিকাশ ও রেকর্ড সংরক্ষণ সুষ্ঠুভাবে পরিচালনা করা।
কোম্পানির নির্ধারিত নিয়ম অনুযায়ী ফিড লোড, আনলোড, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম তদারকি করা।
পণ্য সঠিকভাবে সাজানো, সংরক্ষণ ও মজুদ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
প্রয়োজন অনুযায়ী একাউন্টস, মার্কেটিং ও সেলস বিভাগের সঙ্গে সমন্বয় করে সময়মতো পণ্য সরবরাহ ও পরিবহন নিশ্চিত করা।
স্টোর/ডিপোর সকল রেজিস্টার, ভাউচার, স্টক রেকর্ড ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়মিত হালনাগাদ করা।
নিয়মিত স্টক গণনা, যাচাই ও মিলিয়ে দেখা এবং বাস্তব মজুদের সঙ্গে হিসাবের সামঞ্জস্য নিশ্চিত করা।
মজুদে ঘাটতি, অতিরিক্ত মজুদ, ক্ষতিগ্রস্ত পণ্য, হিসাবের অমিল বা অন্য কোনো অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।
প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক স্টক এবং সরবরাহ প্রতিবেদন প্রস্তুত করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
ডিপো/স্টোরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখা।
প্রতিষ্ঠানের নীতিমালা, কার্যপদ্ধতি ও স্টক নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা।
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত ডিপো, স্টোর, মজুদ, পণ্য বিতরণ ও হিসাব-নিকাশ-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।