Title: নিরাপত্তা প্রহরী (Security Guard)
Company Name: Bangladesh Development Group/ Magura Group
Vacancy: --
Age: 20 to 35 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
নিরাপত্তা প্রহরী হিসেবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম এবং দায়িত্বশীল হতে হবে
সততা, শৃঙ্খলাবোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকতে হবে
পর্যবেক্ষণ ও সতর্কতা বজায় রাখার সক্ষমতা
মৌলিক রিপোর্ট ও রেজিস্টার সংরক্ষণের দক্ষতা
যোগাযোগ ও সমন্বয় করার ক্ষমতা
জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা
কোম্পানীর নীতিমালা অনুযায়ী শিফট ভিত্তিক বা নির্ধারিত ডিউটি সময়সূচি অনুসারে
কোম্পানীর প্রবেশ ও প্রস্থান গেট সার্বক্ষণিক তদারকি করা।
কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ ও বহির্গমন নির্ধারিত নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করা।
ভিজিটর রেজিস্টার, যানবাহন রেজিস্টার এবং নিরাপত্তা লগবুক সংরক্ষণ ও হালনাগাদ রাখা।
প্রতিষ্ঠানের ভবন, গুদাম, অফিস এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল প্রদান করা।
কোম্পানীর সম্পদ, যন্ত্রপাতি, মালামাল ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা।
চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, ভাঙচুর বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।
সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
জরুরি পরিস্থিতিতে (অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি) প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা।
কোম্পানীর নিরাপত্তা নীতিমালা, নির্দেশনা ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করা।
ডিউটি চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম, পরিচয়পত্র ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা।
অফিস ছুটির পর সকল দরজা, গেট, জানালা ও নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পরীক্ষা করা।
কোম্পানীর অনুমতি ছাড়া কোনো মালামাল বা সম্পদ বাইরে নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা।
সিসিটিভি মনিটরিং (যদি প্রযোজ্য হয়) এবং নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Other benefits as per company policy