Security Guard (নিরাপত্তা প্রহরী)

Job Description

Title: Security Guard (নিরাপত্তা প্রহরী)

Company Name: Averroes International School

Vacancy: --

Age: 20 to 35 years

Job Location: Dhaka (Lalmatia)

Salary: Negotiable

Experience:

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): School


Published: 2026-07-12

Application Deadline: 2026-07-31

Education:
    • SSC
  • ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

  • সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

  • Education / Institute এ কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।



Requirements:
  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): School


Skills Required:

Additional Requirements:
  • Age 20 to 35 years
  • Only Male

অতিরিক্ত যোগ্যতাঃ

  • দায়িত্বশীল, সময়ানুবর্তী এবং দক্ষ হতে হবে।

দায়িত্ব ও কাজের বিবরণ:

  • নিরাপত্তা প্রহরী হিসেবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০২ (দুই) বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

  • শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম এবং দায়িত্বশীল হতে হবে।

  • সততা, শৃঙ্খলাবোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা থাকতে হবে।

  • পর্যবেক্ষণ ও সতর্কতা বজায় রাখার সক্ষমতা।

  • মৌলিক রিপোর্ট ও রেজিস্টার সংরক্ষণের দক্ষতা।

  • যোগাযোগ ও সমন্বয় করার ক্ষমতা।

  • জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।

  • কোম্পানীর নীতিমালা অনুযায়ী শিফট ভিত্তিক বা নির্ধারিত ডিউটি সময়সূচি অনুসারে।



Responsibilities & Context:

চাকরির অবস্থান: ৪/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা।

মূল দায়িত্বসমূহ:

  • কোম্পানীর প্রবেশ ও প্রস্থান গেট সার্বক্ষণিক তদারকি করা।

  • কর্মকর্তা, কর্মচারী, দর্শনার্থী ও যানবাহনের প্রবেশ ও বহির্গমন নির্ধারিত নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করা।

  • ভিজিটর রেজিস্টার, যানবাহন রেজিস্টার এবং নিরাপত্তা লগবুক সংরক্ষণ ও হালনাগাদ রাখা।

  • প্রতিষ্ঠানের ভবন, গুদাম, অফিস এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল প্রদান করা।

  • কোম্পানীর সম্পদ, যন্ত্রপাতি, মালামাল ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করা।

  • চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, ভাঙচুর বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।

  • সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ বা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।

  • জরুরি পরিস্থিতিতে (অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি) প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করা।

  • কোম্পানীর নিরাপত্তা নীতিমালা, নির্দেশনা ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করা।

  • ডিউটি চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম, পরিচয়পত্র ও নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা।

  • অফিস ছুটির পর সকল দরজা, গেট, জানালা ও নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পরীক্ষা করা।

  • কোম্পানীর অনুমতি ছাড়া কোনো মালামাল বা সম্পদ বাইরে নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করা।

  • সিসিটিভি মনিটরিং (যদি প্রযোজ্য হয়) এবং নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রস্তুত করা।

  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

রাতের পাহারার দায়িত্ব

  • দিন ও রাত উভয় শিফটে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এবং বিশেষভাবে রাতের বেলায় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাহারার দায়িত্ব পালন করতে হবে।

  • রাতের শিফটে ভবন, গুদাম, অফিস এলাকা ও পার্কিং এলাকা নিয়মিত পরিদর্শন ও টহল প্রদান করা।

  • রাতের বেলায় সন্দেহজনক কার্যকলাপ, অননুমোদিত প্রবেশ বা নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।

  • রাতের ডিউটি শেষে নিরাপত্তা সংক্রান্ত পর্যবেক্ষণ ও ঘটনাবলির রিপোর্ট প্রস্তুত করা।



Job Other Benifits:
    • বিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন প্রদান।



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Only Male can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Security Guard

Similar Jobs