Title: সিকিউরিটি গার্ড (গার্মেন্টস শিল্প কারখানা)
Company Name: FCSS Private Limited
Vacancy: 10
Age: 18 to 50 years
Job Location: Dhaka
Salary: Tk. 16000 - 18000 (Monthly)
Experience:
Published: 2026-09-24
Application Deadline: 2026-10-24
Education:
ন্যূনতম অষ্টম (৮ম) শ্রেণি পাস।
অভিজ্ঞতা: কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যোগদানের পর কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণের মাধ্যম কাজ শিখিয়ে নেওয়া হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৫০ বছর।
চাকরির সংক্ষিপ্ত বিবরণ:
ঢাকার বিভিন্ন এলাকার স্বনামধন্য গার্মেন্টস শিল্প কারখানার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য কিছু সংখ্যক সৎ, বিশ্বস্ত ও পরিশ্রমী সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে।
(বিশেষ দ্রষ্টব্য: নামাজি ও দ্বীনদার প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।)
কর্মস্থল: ঢাকা সিটি (কোম্পানির নির্ধারিত বিভিন্ন গার্মেন্টস কারখানা)।
মূল দায়িত্বসমূহ:
কারখানার মূল গেট, পেরিমিটার এবং এর আশপাশের এলাকায় সার্বক্ষণিক পাহারা দেওয়া এবং প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
কারখানায় যাতায়াতকারী কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং ভিজিটরদের নিয়মাবলী মেনে চলাচল নিশ্চিত করা এবং মালামাল আনা-নেওয়ার হিসাব রাখা।
কারখানার ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, সিসি ক্যামেরা ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ঠিকঠাক আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা।
কারখানার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে কারখানা কর্তৃপক্ষকে অবহিত করা।
বেতন ও সুযোগ-সুবিধা:
মাসিক বেতন: ১৬,০০০ - ১৮,০০০ টাকা (যোগ্যতা ও আলোচনা সাপেক্ষে)।
বেতন প্রদানের তারিখ: প্রতি মাসের ৫ থেকে ৭ তারিখের মধ্যে সরাসরি ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
বাসস্থান: কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় সম্পূর্ণ ফ্রি থাকার সুব্যবস্থা।
পোশাক: কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইউনিফর্মের কাপড় প্রদান করা হবে (সেলাই খরচ প্রার্থীর নিজস্ব)।
উৎসব বোনাস: বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।
বেতন বৃদ্ধি: মাত্র ৬ মাস পর কাজের দক্ষতা মূল্যায়ন করে বেতন বৃদ্ধি করা হবে।
ওভারটাইম সুবিধা: অতিরিক্ত সময় ডিউটির জন্য আলাদা পেমেন্ট।
ডিউটি ও ছুটি: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি (+ ওভারটাইম সুযোগ), নামাজ ও খাওয়ার নির্দিষ্ট বিরতি এবং মাসে মোট ৪ দিন ছুটি।