Title: Sales & Business Development Manager
Company Name: Premium Interior Solutions
Vacancy: 1
Age: 32 to 50 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
আমাদের সম্পর্কে
Premium Interior Solutions একটি বুটিক (Boutique) ইন্টেরিয়র ডিজাইন ও টার্নকি এক্সিকিউশন প্রতিষ্ঠান। এটি Premium Sweets-এর সিস্টার কনসার্ন। প্রতিষ্ঠানটি DuPont™ Corian® Solid Surface (USA)-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ইউরোপিয়ান কিচেন ও ওয়াল প্যানেল, AGT High Gloss Panel, কাস্টমাইজড মডুলার কিচেন এবং সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন ও এক্সিকিউশন সেবার মাধ্যমে দেশের অন্যতম প্রিমিয়াম ইন্টেরিয়র ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম।
আমরা অনেক কাজ করি না—আমরা বেছে বেছে কাজ করি।
প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ মান, নান্দনিকতা, সময়ানুবর্তিতা এবং ব্যক্তিগত যত্ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন উচ্চ আয়ের পরিবার (HNW Families), উদ্যোক্তা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডেভেলপার এবং এমন সব মানুষ, যারা মান, সৌন্দর্য ও দীর্ঘমেয়াদি মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেন। Premium Sweets যেভাবে সততা, গুণগত মান এবং গ্রাহকের আস্থার মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে, Premium Interior Solutions-ও একই দর্শন নিয়ে বাংলাদেশের প্রিমিয়াম ইন্টেরিয়র খাতে দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।
এই পদটি কার জন্য?
এটি প্রচলিত অর্থে "সেলস জব" নয়। আমরা এমন একজন পেশাদার খুঁজছি, যিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসেন, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন এবং দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের মাধ্যমে বড় প্রজেক্ট অর্জন করতে সক্ষম। আপনি যদি মনে করেন:
মানুষ আপনাকে বিশ্বাস করে,
আপনি সহজেই নতুন কারো সাথে পরিচয় তৈরি করতে পারেন,
মানুষকে বোঝাতে পারেন,
সম্পর্ক ধরে রাখতে পারেন,
এবং বড় ক্লায়েন্টদের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন,
তাহলে এই সুযোগটি আপনার জন্য।
আপনার মূল দায়িত্ব
আপনার প্রধান কাজ হবে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা। আপনি শুধুমাত্র অফিসে বসে ফোন রিসিভ করবেন না। আপনি নিয়মিত মাঠে কাজ করবেন, মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং Premium Interior Solutions-এর জন্য নতুন ক্লায়েন্ট তৈরি করবেন। আপনার কাজের মধ্যে থাকবে :
১. আর্কিটেক্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করা
নিয়মিত আর্কিটেক্ট ও আর্কিটেকচার ফার্মে ভিজিট করে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলা।
২. ডেভেলপারদের সঙ্গে কাজ করা
বাংলাদেশের প্রথম সারির ২০ টি ডেভেলপার প্রতিষ্ঠানের Sales Office, Customer Relationship Team ও Handover Team-এর সঙ্গে সম্পর্ক তৈরি করা, যাতে নতুন ফ্ল্যাট হস্তান্তরের সময় Premium Interior Solutions সম্ভাব্য ইন্টেরিয়র পার্টনার হিসেবে বিবেচিত হয়।
৩. Business Referral Network তৈরি করা
নিজস্ব উদ্যোগে একটি শক্তিশালী Business Referral Network গড়ে তোলা। যোগ্য রেফারেল পার্টনারদের জন্য কোম্পানির অনুমোদিত Referral Incentive Program থাকবে। আপনার নেটওয়ার্ক এর মধ্যে থাকবে:
Architect
RAJUK Construction & Building Permits Department
RAJUK, Plot & Flat Management Department
RAJUK Records & GIS Maps department
Chattogram, Sylhet, Rajshahi, Bogura and all other Development Authority/ City Corporations/ Pourashava building construction permit department
Interior Designer
Real Estate Agency
Property Consultant
Developer
Engineer
Real Estate Financing Company
Real Estate Financing Banks
Building Material Supplier
Lighting Company
Marble Slab /Large Format Tiles Importer/Supplier
Furniture Company
Kitchen Equipment Supplier
Corporate Relationship Manager
Facility Management Company
Home Furnishing and accessories importer
এবং অন্যান্য সম্ভাব্য Business Partner।
৪. Corporate Client Development
বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নতুন অফিস ইন্টেরিয়র ও কমার্শিয়াল প্রজেক্ট সংগ্রহ করা।
৫. Premium Homeowner Development
নতুন ফ্ল্যাট বা বাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদের জন্য উপযুক্ত ইন্টেরিয়র সমাধান উপস্থাপন করা।
৬. Client Presentation
ক্লায়েন্টের সঙ্গে মিটিং করা, প্রয়োজন বুঝে প্রাথমিক ধারণা প্রদান, শোরুম ভিজিটের ব্যবস্থা করা এবং আমাদের ডিজাইন টিমের সঙ্গে সমন্বয় করে প্রজেক্ট প্রেজেন্টেশন সম্পন্ন করা।
৭. Follow-up
একবার Quotation পাঠিয়ে দায়িত্ব শেষ নয়। নিয়মিত Follow-up, সম্পর্ক বজায় রাখা, প্রশ্নের উত্তর দেওয়া এবং ক্লায়েন্টকে আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সহায়তা করা এই পদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
৮. CRM ও Lead Management
প্রতিটি Lead, Meeting, Site Visit, Referral, Proposal এবং Follow-up সঠিকভাবে সংরক্ষণ ও পরিচালনা করা।
আমরা কীভাবে আপনার সফলতা মূল্যায়ন করব?
শুধু কত টাকার কাজ আনলেন—এটাই সফলতার একমাত্র মাপকাঠি নয়। আমরা বরংদেখব:
কতজন নতুন আর্কিটেক্টের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন।
কতজন নতুন Business Partner যুক্ত করেছেন।
কতজন সম্ভাব্য ক্লায়েন্টের সঙ্গে মিটিং করেছেন।
কতটি Project Presentation করেছেন।
কতটি Site Visit সম্পন্ন করেছেন।
কতটি Proposal জমা দিয়েছেন।
কতটি Opportunity Negotiation-এ নিয়ে গেছেন।
কতটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
কতজন পুরোনো ক্লায়েন্ট আবার কাজ দিয়েছেন।
কতজন নতুন ক্লায়েন্ট রেফারেলের মাধ্যমে এসেছে।
আমরা কাকে খুঁজছি?
যিনি বিশ্বাস করেন সম্পর্কই ব্যবসার সবচেয়ে বড় সম্পদ। যিনি আপন ব্যক্তিত্বে মানুষের আস্থা অর্জন করতে পারেন। যিনি সততা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেন। যিনি নতুন পরিচয় তৈরি করতে সংকোচবোধ করে না। যিনি মাঠে কাজ করতে ভালোবাসেন। যিনি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান।
শিক্ষাগত যোগ্যতা
Business Administration, Marketing, Architecture, Interior Design, Engineering অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার পাবে।
শক্তিশালী Professional Network সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অভিজ্ঞতা
বিজনেস ডেভেলপমেন্ট, লাক্সারি প্রোডাক্ট/ লাইফ স্টাইল সেলস, ইন্টেরিয়র ডেভেলপমেন্ট সেলস, রিয়েল এস্টেট সেলস, আর্কিটেকচার সার্ভিস সেলস, কর্পোরেট সেলস, রিয়েল এস্টেট ফাইনান্সিং, ব্যাংকিং সেক্টর অথবা লাক্সারি ভেহিকল সেলস ও মার্কেট ডেভেলপমেন্টে ৬-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন ও সুবিধা
যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিদ্যমান Professional Network অনুযায়ী আকর্ষণীয় বেতন ও রেজাল্ট ভিত্তিক ইন্সেন্টিভ।
আবেদন করার আগে একটি কথা:
আমরা এমন কাউকে খুঁজছি না, যিনি শুধু "সেলস" করবেন। আমরা এমন একজন পেশাদার খুঁজছি, যিনি ক্লায়েন্টের কাছে Premium Interior Solutions-এর সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা (Trusted Interior Advisor) হয়ে উঠবেন। কারণ আমাদের বিশ্বাস:
"একটি প্রজেক্ট বিক্রি করা বড় বিষয় নয়; একজন মানুষের আজীবনের আস্থা অর্জন করাই প্রকৃত সাফল্য।"
আপনি যদি মনে করেন এই দর্শন আপনার নিজের কাজের দর্শনের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা আপনার আবেদন পাওয়ার অপেক্ষায় থাকলাম।
আবেদনের প্রয়োজনীয়তা (বাধ্যতামূলক)
আগ্রহী প্রার্থীদের তাদের সম্পূর্ণ আবেদন পাঠাতে হবে এই ইমেইলে: hr@tickerjob.com
ইমেইল সাবজেক্ট: Application - Sales & Business Development Manager - [প্রার্থীর পুরো নাম]
আপনার আবেদনের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে:
১. কভার লেটার (Cover Letter)
'Global HR Recruitment Team'-কে সম্বোধন করে লেখা একটি কভার লেটার, যেখানে ব্যাখ্যা থাকবে কেন আপনি মনে করেন যে আপনি এই পদের জন্য সঠিক প্রার্থী এবং Premium Interior Solutions-এ আপনি কী ধরণের অবদান বা মূল্য সংযোজন করতে পারবেন।
২. এক্সিকিউটিভ প্রোফাইল
অনুগ্রহ করে অন্তর্ভুক্ত করুন:
হালনাগাদ জীবনবৃত্তান্ত (Updated Résumé / Curriculum Vitae)
বর্তমান প্রতিষ্ঠান ও পদবী
মোট পেশাগত অভিজ্ঞতার সময়কাল
বর্তমান মাসিক বেতন ও সুবিধাদি (Monthly Compensation Package)
প্রত্যাশিত মাসিক বেতন ও সুবিধাদি
দ্রুততম যোগদানের তারিখ
নোটিশ পিরিয়ড (যদি প্রযোজ্য হয়)
গুরুত্বপূর্ণ:
শুধুমাত্র প্রয়োজনীয় সকল কাগজপত্র সংবলিত আবেদনপত্রগুলো বিবেচনা করা হবে।
বাছাই প্রক্রিয়া
বাছাইকৃত (Shortlisted) প্রার্থীরা নিচের ধাপগুলোতে অংশগ্রহণ করতে পারেন:
প্রাথমিক স্ক্রিনিং (Initial Screening)
এইচআর ও ম্যানেজমেন্ট ইন্টারভিউ
বিজনেস আলোচনা
রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাইকরণ
এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের সাথে চূড়ান্ত ইন্টারভিউ
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথেই দ্রুত যোগাযোগ করা হবে।
আমাদের যাত্রায় যুক্ত হোন । টিম গড়ে তুলুন । ভবিষ্যৎ নির্মাণ করুন।