Title: অধ্যক্ষ (Principal)
Company Name: Bangladesh Jewllers Association - (BAJUS)
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 100000 (Monthly)
Experience:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/ এমবিএ (MBA) ডিগ্রি। পিএইচডি (PhD) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পেশাদার সনদ: পিএমপি (PMP) সনদপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।
অভিজ্ঞতা: শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বা শিল্প উৎপাদন খাতের প্রশাসনিক উচ্চপদে কমপক্ষে ১০-১৫ বছরের অভিজ্ঞতা।
বিশেষায়িত জ্ঞান: বৈদেশিক জুয়েলারি খাতে কাজের অভিজ্ঞতা অথবা আন্তর্জাতিক জুয়েলারি স্ট্যান্ডার্ড সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
কারিগরি দক্ষতা: CAD/CAM এবং থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস দেশের জুয়েলারি শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং দক্ষ জনশক্তি গডে গড়ে তুলতে 'বাজুস ইনস্টিটিউট' প্রতিষ্ঠা করেছে। গবেষণা ও শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একজন দূরদর্শী, অভিজ্ঞ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন অধ্যক্ষ (Principal) নিয়োগ প্রদান করা হবে।
প্রধান দায়িত্বসমূহ:
একাডেমিক লিডারশিপ: জুয়েলারি ডিজাইন ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং, মিনারেলজি (ধাতুবিদ্যা ও বস্তু বিজ্ঞান) এবং রত্নবিদ্যা (Gemology) সম্পর্কিত আধুনিক পাঠ্যক্রম ও বিষয়সমূহ উন্নয়ন করা।
আর এন্ড ডি (R&D) ও প্রকল্প ব্যবস্থাপনা: স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সাথে যৌথভাবে গবেষণা ও উন্নয়নমূলক (R&D) প্রকল্পের প্রস্তাবনা প্রদান, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা।
নীতিমালা ও প্রশাসন: ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক নীতিমালা প্রণয়ন এবং ৩ বছরের একটি পূর্ণাঙ্গ গ্যান্ট চার্ট (Gantt Chart) অনুযায়ী প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা।
সরকারি অনুমোদন ও লিয়াজোঁ: শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ড, বিএসটিআই (BSTI) এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় পারমিশন ও অ্যাক্রেডিটেশন নিশ্চিত করা।
ইনফ্রাস্ট্রাকচার ও টেকনোলজি: ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতে নেতৃত্ব দেওয়া এবং CAD/CAM, 3D Printing, RJC Standard অনুযায়ী ল্যাব ও অবকাঠামো নিশ্চিত করা।
ফ্যাকাল্টি ও শিক্ষার্থী ব্যবস্থাপনা: বিশেষজ্ঞ ফ্যাকাল্টি নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ব্র্যান্ডিং কৌশল প্রণয়ন করা।
টেন্ডার ও সম্পদ সংগ্রহ: প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া তদারকি ও সংগ্রহ করা।
মাসিক বেতন (Gross Salary): সর্বসাকুল্যে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। যা মূল বেতন (Basic), বাসা ভাড়া (House Rent), চিকিৎসা ভাতা (Medical Allowance), যাতায়াত ভাতা (Travel Allowance) এবং বিশেষ ভাতার (Special Allowance) সমন্বয়ে একটি সুনির্ধারিত পে-স্কেল অনুযায়ী প্রদান করা হবে।
উৎসব বোনাস: বছরে ২ (দুই)টি পূর্ণ বেতনের ফেস্টিভ্যাল বোনাস প্রদান করা হবে।
ভবিষ্যৎ তহবিল (Provident Fund): প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (PF) সুবিধা থাকবে।
বিমা সুবিধা (Group Insurance): কর্মকর্তা এবং তার পরিবারের (স্ত্রী এবং ২ সন্তানসহ) জন্য আকর্ষণীয় গ্রুপ ইস্যুরেন্স কভারেজ সুবিধা থাকবে।