প্যারামেডিক (Paramedic)

Job Description

Title: প্যারামেডিক (Paramedic)

Company Name: Gono Unnayan Prochesta (GUP)

Vacancy: --

Age: 18 to 35 years

Job Location: Gopalganj, Madaripur

Salary: Negotiable

Experience:

Published: 2026-06-03

Application Deadline: 2026-06-11

Education:

    • Diploma
  • ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল)' থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)'-এর হালনাগাদ বৈধ নিবন্ধন সনদ থাকতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থায় (NGO) প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age 18 to 35 years
  • স্থানীয় এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
  • মাঠ পর্যায়ে চমৎকার যোগাযোগ দক্ষতা, ধৈর্যশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • নোটঃ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।


Responsibilities & Context:

গণ উন্নয়ন প্রচেষ্টা

গণ উন্নয়ন প্রচেষ্টা ১৯৭৩ সাল থেকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটি কর্তৃক সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০০৭৬৮-০০৬৪৭-০০৪০৩। সংস্থার স্বাস্থ্য কর্মসূচিতে “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম” বাস্তবায়নে বর্ণিত পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখস্ত আহবান করা যাচ্ছে।

দায়িত্বের সারাংশ (Job Summary):

সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এবং কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। প্যারামেডিকগণ প্রধানত শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন এবং কার্যক্রম বাস্তবায়ন, সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতকরণে ভূমিকা রাখবেন।

দায়িত্বাবলী ও কর্মপরিধি (Job Responsibilities):

স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা ও প্রাথমিক সেবা: প্রতি কর্মদিবসের প্রথমভাগে সমিতিতে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে আগত সদস্যদের রক্তচাপ (বিপি), ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং প্রেগনেন্সিসহ বিভিন্ন প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা এবং পুষ্টি অবস্থার পরিমাপ করা। অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়া এবং জটিল রোগীদের স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা।

মাতৃত্ব ও শৈশবকালীন স্বাস্থ্যসেবা: গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা (ANC), নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা (PNC) এবং ৫ বছরের কম বয়সী শিশুদের গ্রোথ মনিটরিং ও প্রমোশন (GMP) করা। বয়স উপযোগী শিশুর খাদ্য ও পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা।

উঠান বৈঠক ও সচেতনতামূলক সেশন: সপ্তাহে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সমিতিতে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা। একইভাবে কিশোরদের জন্য পৃথক উঠান বৈঠকের মাধ্যমে সেশন পরিচালনা করা। মাতৃত্বকালীন, শৈশবকালীন, কৈশোরকালীন ও প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি; গর্ভকালীন প্রতিবন্ধকতার ধরন, কারণ ও প্রতিকার; ব্যক্তিগত পরিচ্ছন্নতা (হাইজিন), নিরাপদ খাদ্য ও পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সিটিজেন চার্টার নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা।

পুষ্টি ও হাইজিন প্রদর্শনী: শিশুদের বয়স উপযোগী খাদ্য প্রস্তুতি প্রণালী (IYCF), সঠিক নিয়মে হাত ধোয়া এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা।

স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা: মাসে কমপক্ষে ১৬টি কর্মদিবসে বিকেল ৩:০০টা হতে ৫:০০টা পর্যন্ত শাখা অফিসের নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি পরামর্শ প্রদান করা।

স্বাস্থ্য ক্যাম্প আয়োজন: বার্ষিক পরিকল্পনা অনুযায়ী সরকারি বা বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গাইনি, শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ ও জেরিয়াট্রিক (Geriatric/প্রবীণ) বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা।

চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন: স্থানীয় সরকারি বা বেসরকারি চক্ষু হাসপাতালের সাথে সমন্বয়ের মাধ্যমে চক্ষু ক্যাম্প আয়োজন করা, ছানি রোগী শনাক্ত করা, অপারেশনের ব্যবস্থা করা এবং আর্থিক ব্যবস্থাপনা তদারকি করা।

সুরক্ষা সেবা প্রদান: সংস্থার সকল সদস্যকে পিকেএসএফ-এর সুরক্ষা সেবা নীতিমালা ও বীমা কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং উপযুক্ত সদস্যদের বীমা দাবি পরিশোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

রেফারেল ও ফলোআপ সেবা: গুরুত্বর, জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং প্রবীণ ব্যক্তিদের সঠিক সময়ে স্থানীয় সরকারি/বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফার করা, সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং চিকিৎসার ফলোআপ করা।

নেটওয়ার্কিং ও সংযোগ স্থাপন: স্থানীয় সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবসসমূহ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা।

রোগ মনিটরিং: কর্মএলাকায় যেকোনো ধরনের সংক্রামক ব্যাধি, মহামারি বা রোগের প্রাদুর্ভাবের ওপর নজরদারি করা এবং হালনাগাদ তথ্য সংরক্ষণ করা।

মাতৃ-শিশু মৃত্যুর তথ্য সংরক্ষণ: কর্মএলাকার মাতৃ-মৃত্যু ও শিশু-মৃত্যুসহ যেকোনো ধরনের মৃত্যুর হালনাগাদ রেকর্ড রাখা।

তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি: প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণধর্মী মাসিক ও প্রদেয় প্রতিবেদন প্রস্তুত করা।

অন্যান্য দায়িত্ব: সংস্থা কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্বাবলী পালন করা।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Healthcare/Medical

Similar Jobs