Title: ড্রাইভার
Company Name: Ispahani Islamia Eye Institute & Hospital
Vacancy: 1
Age: 18 to 30 years
Job Location: Dhaka
Salary: Tk. 20000 - 22000 (Monthly)
Experience:
এসএসসি পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই আন্তঃ জেলা পরিবহণ পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• গাড়ির সার্ভিসিং, কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে।
• প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
• কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অন্য যে কোন কাজের দায়িত্ব পালন করতে হবে ।
• যে কোন প্রতিকূল এবং অধিকতর জরুরী পরিস্থিতিতে স্থিতিশীল মনোভাব ও কর্মদক্ষতা থাকতে হবে।
ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল প্রায় ৬৬ বছর ধরে সেবা প্রদান করে আসছে এবং এটি বাংলাদেশের বৃহত্তম মাল্টি-স্পেশালিটি চক্ষু হাসপাতাল। সমাজের সকল আর্থ-সামাজিক শ্রেণীর মানুষের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। দক্ষ ও নিবেদিতপ্রাণ পেশাদার কর্মীদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম মানের চক্ষু সেবা প্রদান করে রোগীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গবেষণা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা সেবার মান ক্রমাগত উন্নত করার বিষয়টি নিশ্চিত করি।
বর্তমানে আমরা নিম্নলিখিত পদের জন্য উদ্যমী, গতিশীল ও উৎসাহী একজন কর্মী খুঁজছি:
প্রধান দায়িত্ব:
• হাসপাতালের স্টাফ/যাত্রী এবং মালামাল নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং ফেরত আনা।
• গাড়ির রক্ষণাবেক্ষণ, ধোয়া, পরিষ্কার-পরিছন্নতা, নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে ।
• গাড়ি চালনো সংক্রান্ত অত্র প্রতিষ্ঠান ও সরকারী আইন-কানুন মেনে যানবাহন চালনো নিশ্চিত করা।
• দক্ষতার সহিত নিরাপদে গাড়ী চালাতে হবে ।
• গাড়ির সার্ভিসিং, কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে ধারনা থাকা আবশ্যক ।
• দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে ।
• হাসিমুখে সকল গ্রাহকদের পরিষেবা দেওয়া এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা।
• আবেদনকারীকে অবশ্যই পেশাদারী আচরণ, নম্রতা, ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে
• দুটি উৎসব বোনাস
• কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF)
• গ্র্যাচুইটি
• বার্ষিক ছুটি নগদকরণ
• অসুস্থতার ছুটি নগদকরণ
• মহিলা কর্মচারীর জন্য প্রদত্ত মাতৃত্বকালীন ছুটি
• বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা
• বৈশাখী ভাতা
• কল্যাণ তহবিল (মেডিকাল এন্ড লাইফ কাভারেজ)
• হাসপাতালের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা