Title: প্রধান অর্থ কর্মকর্তা (CFO)
Company Name: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল
Vacancy: --
Age: 25 to 40 years
Job Location: Chattogram
Salary: Negotiable
Experience:
Published: 2026-09-29
Application Deadline: 2026-10-15
Education:
Accounting/Finance-এ BBA ও MBA/Master's and CA/CMA.
কোন খ্যাতনামা মেডিকেল/হাসপাতাল, কর্পোরেট প্রতিষ্ঠান বা বৃহৎ গ্রুপে অর্থ ও হিসাব বিভাগে কমপক্ষে ১০-১২ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৫ বছর CFO বা সমমানের পদে।
স্বাস্থ্যসেবা/হাসপাতাল খাতের ফাইন্যান্সিয়াল ও বিলিং স্ট্রাকচার সম্পর্কে গভীর জ্ঞান।
আধুনিক ERP সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার ও MS Excel-এ দক্ষতা।
NBR, ভ্যাট, ট্যাক্স, অডিট ও আইনগত আর্থিক বিষয়াদিতে অভিজ্ঞতা।
যোগাযোগ ও নেতৃত্বদানের ক্ষমতা (বাংলা ও ইংরেজি উভয় ভাষায়)।
ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথ পরিচালিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এর জন্য অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগে একজন অভিজ্ঞ প্রধান অর্থ কর্মকর্তা (CFO) নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রধান দায়িত্বসমূহ:
আর্থিক কৌশল ও পরিকল্পনা: দীর্ঘমেয়াদি আর্থিক কৌশল, বার্ষিক বাজেট প্রণয়ন, আর্থিক পূর্বাভাস ও তহবিল ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
আর্থিক বিবরণী ও অডিট: যথাসময়ে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অডিট পরিচালনা।
ক্লিনিক্যাল ও প্রাতিষ্ঠানিক বিলিং তদারকি: রোগী বিলিং, কালেকশন প্রক্রিয়া ও দৈনিক হিসাব যথাযথভাবে নিশ্চিতকরণ।
ক্রয় ও লজিস্টিকস সমন্বয়: মেডিকেল সরঞ্জাম ক্রয়, মূলধনী ব্যয় (Capital Expenditure) ও ভেন্ডর লেনদেন যাচাই।
ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স: সরকারি রাজস্ব নীতি, NBR ও ব্যাংক বিধিমালা মেনে আর্থিক ঝুঁকি হ্রাসকরণ।
লিডারশিপ ও টিম ম্যানেজমেন্ট: অ্যাকাউন্টস বিভাগের টিমকে দিকনির্দেশনা প্রদান, কর্মক্ষমতা মূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধি।