Caregiver/শেল্টার মাদার (আবাসিক)

Job Description

Title: Caregiver/শেল্টার মাদার (আবাসিক)

Company Name: Local Education and Economic Development Organization - LEEDO

Vacancy: --

Age: Na

Job Location: Dhaka (Kadamtali, Mugda)

Salary: Tk. 10000 - 10000 (Monthly)

Experience: --

Published: 2026-08-09

Application Deadline: 2026-09-08

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

সংস্থা পরিচিতি

Local Education and Economic Development Organization (LEEDO) একটি অলাভজনক উন্নয়ন সংস্থা, যা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে। সংস্থাটি শিশুদের মৌলিক অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পদের নাম

Shelter Mother

কর্মস্থল

LEEDO-এর বিভিন্ন Shelter Home, ঢাকা

বেতন

মাসিক ১০,০০০ টাকা (প্রাথমিক)
কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি করা হবে।

অন্যান্য সুবিধা

শেল্টারে থাকা ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে।

বিশেষ অগ্রাধিকার

এই পদে আবেদনের ক্ষেত্রে বিধবা ও অসহায়/দুঃস্থ নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।

প্রধান দায়িত্বসমূহ

• উদ্ধারকৃত ও আশ্রয়প্রাপ্ত শিশুদের যত্ন, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাপনে সহায়তা করা এবং শিশুদের সঙ্গে বিশ্বাসভিত্তিক ও ইতিবাচক সম্পর্ক তৈরি করা।

• শিশু শেল্টারে আসার পর তাদের গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পোশাক পরিবর্তন ও খাবারের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করা।

• শিশুদের দৈনন্দিন প্রয়োজন, স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

• শিশুদের ভর্তি ও নিবন্ধন কার্যক্রমে সহায়তা করা এবং শিশুদের পৃথক ফাইল ও প্রয়োজনীয় তথ্য হালনাগাদ রাখতে সহযোগিতা করা।

• শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, খেলাধুলা, গল্প বলা এবং বিভিন্ন সচেতনতামূলক বা জীবনদক্ষতা বিষয়ক সেশনে সহায়তা করা।

• শেল্টারের শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শিশুবান্ধব পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা।

• প্রয়োজন অনুযায়ী রান্না ও খাবার পরিবেশনের কাজে সহায়তা করা, বিশেষ করে কুক অনুপস্থিত থাকলে।

• ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের উদ্ধার কার্যক্রম এবং উদ্ধার-পরবর্তী নিয়মিত ফলোআপ কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী অংশগ্রহণ করা।

• শিশুদের কোনো অসুস্থতা, আঘাত, অস্বাভাবিক আচরণ বা নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা।

• শিশুদের প্রতি কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন, অবহেলা, বৈষম্য বা অসদাচরণ না করা এবং শিশু সুরক্ষা নীতি কঠোরভাবে অনুসরণ করা।

• LEEDO-এর Child Safeguarding Policy, Code of Conduct এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতিমালা মেনে দায়িত্ব পালন করা।

• শেল্টার ইনচার্জ/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান। অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা

শিশুদের যত্ন, শিশু শেল্টার, এতিমখানা, শিশু সুরক্ষা, গৃহপরিচালনা অথবা অনুরূপ কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে উপযুক্ত ও দায়িত্বশীল নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

• শিশুদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও যত্নশীল হতে হবে।
• দায়িত্বশীল, ধৈর্যশীল ও সৎ হতে হবে।
• শিশুদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে।
• পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হতে হবে।
• শেল্টারে থেকে দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।
• প্রতিষ্ঠানের নীতিমালা ও শিশু সুরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে।

বয়স

২৫ থেকে ৫০ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বয়স কিছুটা শিথিলযোগ্য।

কর্মপরিবেশ

এটি একটি Residential Shelter-based position। নির্বাচিত প্রার্থীকে শেল্টারে থেকে শিশুদের দৈনন্দিন যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেল্টারে থাকা ও খাবারের ব্যবস্থা LEEDO কর্তৃক বিনামূল্যে প্রদান করা হবে।



Job Other Benifits:

Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Caregiver/Nanny

Similar Jobs