Title: Assistant Teacher
Company Name: BALUGHAT HIGH SCHOOL
Vacancy: 06
Age: At least 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 8250 - 12500 (Monthly)
Experience:
Published: 2026-03-09
Application Deadline: 2026-03-15
Education:
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বালুঘাট উচ্চ বিদ্যালয়ে (প্রস্তাবিত: বিএএফ শাহীন স্কুল বালুঘাট) নিমোক্ত পদ সমূহে অস্থায়ীভিত্তিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হবে:
ইংরেজি শিক্ষক – ০২ জন
গণিত শিক্ষক – ০২ জন
রসায়ন শিক্ষক – ০১ জন
শিক্ষাগত যোগ্যতা ও বেতন:
স্বীকৃত বিশ্বিবিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান)ডিগ্রি— এ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।
অথবা, স্বীকৃত বিশ্বিবিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি— এ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি এবং স্নাতকোত্তর ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনের অন্যান্য স্তরে একটির বেশি ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: অনুর্ধ্ব ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বেতন:
১২,৫০০/—, এছাড়াও বৈশাখী ভাতা ও দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
শারীরিক শিক্ষা শিক্ষক – ০১ জন
শিক্ষাগত যোগ্যতা ও বেতন:
স্বীকৃত বিশ্বিবিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক ডিগ্রি/স্নাতকোত্তর ডিগ্রি।
(সেনা, নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গকে অগ্রাধিকার প্রদান করা হবে।)
বেতন:
১২,৫০০/—, এছাড়াও বৈশাখী ভাতা ও দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
কম্পিউটার অপারেটর – ০১ জন
অফিস সহায়ক (পুরুষ) - ০১জন
নিরাপত্তা প্রহরী (পুরুষ) - ০২ জন
পরিচ্ছন্ন কর্মী - ০২ জন
শিক্ষাগত যোগ্যতা ও বেতন:
অষ্টম শ্রেণি/জেএসসি উত্তীর্ণ।
বেতন: ৯৩০০/-, এছাড়াও বৈশাখী ভাতা ও দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
শর্তাবলী:
১।চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২। আবেদনের তারিখ ও নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নং সহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (প্রযোজ্যক্ষেত্রে), জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, সদ্য তোলা ০২ কপি রঙিন ছবি সহ আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে “সভাপতি ম্যানেজিং কমিটি, বালুঘাট উচ্চ বিদ্যালয়, বাবিবা ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার কুর্মিটোলা” বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক ব্যক্তিগতভাবে/রেজিষ্টার্ড ডাক/কুরিয়ার সার্ভিস যোগে আবেদন পৌছাতে হবে।
৩। প্রার্থীকে বালুঘাট উচ্চ বিদ্যালয় বাবিবা ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের অনুকূলে আবেদনের ১, ২, ৩ ও ৪নং পদে আবেদনের জন্য সাথে ৫০০.০০(পাঁচশত) টাকা, ৫নং পদের জন্য ৩০০.০০ (তিনশত) টাকা এবং ৬, ৭, ৮নং পদের জন্য ২০০.০০ (দুইশত) টাকা পে অর্ডার সংযুক্ত করতে হবে।
৪। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
৫। পরীক্ষা: যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান (Class Demonstration) এবং মৌখিক (Viva Voce) পরীক্ষার তারিখ, সময় ও স্থান আবেদনকারীকে যথাসময়ে ই—মেইল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
৬। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কতৃর্পক্ষ যেকোনো অথবা সকল আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার
সংরক্ষণ করেন।
অধ্যক্ষ
বালুঘাট উচ্চ বিদ্যালয়