Title: সহকারী শিক্ষক(বাংলা, ইংরেজি )
Company Name: ভিক্টোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া
Vacancy: --
Age: Na
Job Location: Bogura
Salary: Tk. 15000 - 25000 (Monthly)
Experience:
Published: 2026-03-16
Application Deadline: 2026-03-26
Education:
বয়স: সর্বোচ্চ বয়স ৩৫ বছর, তবে অভিজ্ঞতা ও বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যান্য: শিক্ষাদান পদ্ধতিতে আধুনিক জ্ঞান এবং কম্পিউটার (ওয়ার্ড প্রসেসিং, প্রেজেন্টেশন) পরিচালনায় মৌলিক দক্ষতা আবশ্যক।
বগুড়ায় প্রথম অত্যাধুনিক নিজস্ব ক্যাম্পাস, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, নিজস্ব পরিবহন ব্যবস্থা, আধুনিক কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইন্টারঅ্যাকটিভ ফ্লাট প্যানেলের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, আকর্ষণীয় চিলড্রেন প্লেয়িং জোন ও সুপ্রশস্ত খেলার মাঠ সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান ভিক্টোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এ মাধ্যমিক শাখায় নিম্নবর্ণিত পদসমূহের জন্য নিয়োগ প্রদানের লক্ষ্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকগণের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
সহকারী শিক্ষক
বাংলা, ইংরেজি প্রতি বিষয়ে ০২ জন
বিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী নির্ধারিত বিষয় ছাড়াও সংশ্লিষ্ট বিষয়াদিতে ব্যপকভাবে পাঠদান করবেন।
প্রতি বিষয়ে শিক্ষার্থীদের হোমওয়ার্ক, ক্লাস টেস্ট, ও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্রমোন্নতি ঘটাবেন।
শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা কঠোরভাবে নিশ্চিত করবেন।
প্রত্যেক শিক্ষার্থীদের বাংলা,ইংরেজি ও আরবী হাতের লেখা সুন্দর হতে হবে, দ্রুততর হতে হবে।
ইংলিশ ও বাংলায় স্বাধীনভাবে নিজে নিজে লেখতে পারেন এমন ভাবে শিশুদের দক্ষতা অর্জন করাবেন।
সাধারণ শিক্ষক বেতন ১৫ থেকে ২৫
উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ডের সুযোগ এবং প্রতিষ্ঠানের নীতিমালামূলক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।