Title: দলিল লেখক/ এক্সিকিউটিভ (ল্যান্ড অ্যান্ড ডকুমেন্টেশন)
Company Name: Sahdat Company
Vacancy: --
Age: At least 18 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বা কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে কমপক্ষে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
লাইসেন্স: জেলা রেজিস্ট্রার অফিস কর্তৃক প্রদত্ত বৈধ দলিল লেখক লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
আইনি জ্ঞান: বাংলাদেশের জমি জমার আইন, রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং ভূমি সংস্কার আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
ড্রাইভিং দক্ষতা: মটর বাইক চালানোয় পারদর্শী এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অগ্রাধিকারঃ মোঃপুর ও কেরানীগঞ্জে বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দলিল খসড়া ও চূড়ান্তকরণ: কোম্পানির সমস্ত স্থাবর সম্পত্তির সাফ-কবালা, বায়নানামা, হেবা, বন্টননামা, আমমোক্তারনামা (Power of Attorney) এবং চুক্তিপত্র নির্ভুলভাবে খসড়া (Drafting) ও চূড়ান্ত লিখন।
মালিকানা ও নথিপত্র যাচাই (Due Diligence): যেকোনো ভূমি ক্রয়ের পূর্বে বিক্রেতার মালিকানা স্বত্ব নিশ্চিত করতে পিঠ-দলিল (Chain Deeds), সিএস/আরএস/এসএ/বিএস খতিয়ান, নামজারি (Mutation) পর্চা, ডিসিআর (DCR) এবং ভূমি উন্নয়ন করের রসিদ (দাখিলা) পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা।
ফি ও কর নির্ধারণ: সরকারি সর্বশেষ গেজেট ও বিধিমালা অনুযায়ী স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, উৎস কর (Source Tax), এবং স্থানীয় সরকার করের সঠিক হিসাব প্রস্তুত করা।
রেজিস্ট্রেশন অফিস লিয়াজোঁ: সাব-রেজিস্ট্রি অফিস, জেলা রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিসের (AC Land) সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং কোম্পানির পক্ষে দলিল রেজিস্ট্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।
আর্কাইভিং ও রেকর্ড কিপিং: সম্পাদিত সমস্ত দলিলের মূল কপি, সার্টিফাইড কপি এবং ডিজিটাল স্ক্যান কপি অত্যন্ত সতর্কতার সাথে কোম্পানির নথিতে (Archiving) সংরক্ষণ করা।
আইনি পরামর্শ ও সমন্বয়: জমির কোনো আইনি জটিলতা বা ত্রুটি থাকলে তা চিহ্নিত করা এবং কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার বা আইনজীবীদের সাথে সমন্বয় করে সমাধান করা।
আলোচনা সাপেক্ষে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের আকর্ষনীয় বেতন ও বোনাস প্রদান করা হবে।