Title: Program Executive
Company Name: Hu Foundation
Vacancy: 1
Age: 22 to 35 years
Job Location: Dhaka, Dhaka (Mirpur)
Salary: Tk. 12000 - 15000 (Monthly)
Experience:
Published: 2026-07-20
Application Deadline: 2026-07-30
Education:
•ন্যূনতম স্নাতক অধ্যয়নরত বা স্নাতক সম্পন্ন।
•কম্পিউটারের সাধারণ ব্যবহার (MS Office, Google Docs, ই-মেইল ইত্যাদি) জানতে হবে।
•বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
•সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্ট কমিউনিকেশন ও রেসপন্স দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
•দায়িত্বশীল, আন্তরিক, শিখতে আগ্রহী এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
•যোগ ও আকুপ্রেশারের পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Hu Foundation – Yoga, Sufism, Wellness & Client Services
Hu Foundation একটি অলাভজনক (Non-profit) প্রতিষ্ঠান, যা যোগ, সূফীবাদ, প্রাকৃতিক স্বাস্থ্যচর্চা, মানসিক সুস্থতা এবং সমন্বিত (Integrative) ওয়েলনেস নিয়ে কাজ করে। আমাদের ক্রমবর্ধমান কার্যক্রম পরিচালনার জন্য একজন নারী Program Executive জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
দায়িত্বসমূহ (Job Responsibilities)
প্রাকৃতিক চিকিৎসা কার্যক্রমে Yoga Therapy ও Acupressure Therapy-তে (প্রশিক্ষণ শেষে) সহায়তা করা এবং প্রয়োজন অনুযায়ী পেশেন্টকে সেবা প্রদান করা।
ক্লায়েন্ট রেজিস্ট্রেশন, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফলো-আপ এবং প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
যোগ ক্লাস, কর্মশালা, সেমিনার ও অন্যান্য স্বাস্থ্যসেবামূলক ইভেন্টের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করা।
যোগ, Yoga Therapy, Acupressure Therapy, প্রাকৃতিক চিকিৎসা, অ্যাস্ট্রোলজি এবং Mental Health Management–সংক্রান্ত সেবার ক্লায়েন্টদের সঙ্গে ফোন, WhatsApp, Messenger ও সরাসরি যোগাযোগ বজায় রাখা।
Facebook, WhatsApp এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের মেসেজ, প্রশ্ন ও ইনকোয়ারির যথাযথ উত্তর প্রদান করা।
যোগাচার্যের (Yogacharya) অফিস, সেক্রেটারিয়াল কার্যক্রম এবং দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা করা।
প্রতিষ্ঠানের সেবার মান বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
প্রশিক্ষণের সুযোগ
নির্বাচিত প্রার্থীকে Hu Foundation-এর পক্ষ থেকে প্রয়োজনীয় Yoga, Yoga Therapy, Acupressure Therapy, Computer Skills এবং Client Management বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাই শেখার আগ্রহ ও আন্তরিকতাকে আমরা বিশেষ গুরুত্ব দিই।