Title: অফিস পিয়ন
Company Name: Nasreen Zamir And Associates
Vacancy: --
Age: At most 22 years
Job Location: Dhaka (Dhanmondi)
Salary: Tk. 10000 - 12000 (Monthly)
Experience:
অফিস সময়: সকাল ৯:০০ থেকে ৬:০০ টা পর্যন্ত।
চাকরির দায়িত্বসমূহ:
যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। অফিস শুরুর আগে অবশ্যই অফিস ও বাথরুম পরিষ্কার করতে হবে।
অফিসের প্রয়োজন অনুযায়ী বাহিরের কাজ সম্পাদন করতে হবে।
অফিস ত্যাগের পূর্বে অফিস পরিষ্কার করে এবং বৈদ্যুতিক সংযোগ (পাওয়ার লাইন) বন্ধ করে যেতে হবে।
শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, সৎ, কর্মঠ ও বিনয়ী স্বভাবের হতে হবে।
অফিস চলাকালীন সময়ে প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কাজে অনুপস্থিত থাকা যাবে না এবং কর্মকর্তারা অফিসে উপস্থিত থাকাকালে অফিস ত্যাগ করা যাবে না।
অফিসের যাবতীয় আদেশ-নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য ন্যায়সঙ্গত নির্দেশ পালন করতে হবে।
অফিস কর্মকর্তাদের চা, পানিসহ এ-জাতীয় অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করতে হবে।
স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক নির্দেশনা যথাযথভাবে জানা ও মেনে চলতে হবে; বিশেষ করে বাথরুম, বেসিন ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
স্থায়ী/দীর্ঘমেয়াদি চাকরি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার