Title: মেসেঞ্জার
Company Name: Bangladesh Army International University of Science and Technology, Cumilla
Vacancy: 3
Age: At least 18 years
Job Location: Cumilla
Salary: Tk. 15300 (Monthly)
Experience:
Published: 2026-08-02
Application Deadline: 2026-08-06
Education:
মেসেঞ্জার পদের জন্য অবশ্যই প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মেসেঞ্জার/অফিস সহায়ক/ডাক বিতরণ/দাপ্তরিক সহায়তামূলক কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিভাগ: পরীক্ষা নিয়ন্ত্রক অফিস/ ডিবিএ/ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
কর্মস্থল: বিএআইইউএসটি, কুমিল্লা
কার্যবিবরণ: বর্নিত পদবীর কার্যাবলী নিম্নরূপ:
অফিসের সকল প্রকার অফিসিয়াল চিঠিপত্র, জরুরি ফাইল, নোটিশ ও অন্যান্য দাপ্তরিক নথি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দ্রুত, নিরাপদ এবং যথাযথভাবে আদান-প্রদান করা।
প্রতিদিন অফিস সময়ের পূর্বে দায়িত্বপ্রাপ্ত অফিস, শ্রেণীকক্ষ, সেমিনার কক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি বা অন্যান্য নির্ধারিত স্থান খোলা এবং অফিস সময় শেষে সেগুলো যথাযথভাবে বন্ধ ও নিরাপদে তালাবদ্ধ করা।
অফিস, শ্রেণীকক্ষ, সভা, সেমিনার, কর্মশালা, পরীক্ষা ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ, সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রী যথাসময়ে সরবরাহে সহায়তা করা এবং কোনো ঘাটতি বা ত্রুটি পরিলক্ষিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ফ্যাকাল্টিকে ফাইল, নথি ও রেকর্ড সংরক্ষণ, শ্রেণিবিন্যাস, ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী রেকর্ড রুম বা সংরক্ষণাগার থেকে নথি অনুসন্ধান ও সরবরাহে সহায়তা করা।
প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষা-সংক্রান্ত নথি, অফিসিয়াল ডকুমেন্ট, প্রতিবেদন ও অন্যান্য দাপ্তরিক নথির ফটোকপি/ফটোস্ট্যাট, সংরক্ষণ, ফাইলভুক্তকরণ এবং বিতরণ কার্যক্রমে সহায়তা করা।
অফিসের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী (প্রয়োজন অনুযায়ী) এবং আগত অতিথিদের যথাযথ সেবা প্রদান ও সভা, সেমিনার, কর্মশালা বা অন্যান্য অনুষ্ঠানে চা, নাস্তা, পানি ও প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা করা।
অফিস, শ্রেণীকক্ষ, সেমিনার কক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, আসবাবপত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য সরকারি সম্পদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে সহায়তা করা এবং কোনো ক্ষতি বা ত্রুটি পরিলক্ষিত হলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
অফিসে প্রয়োজনীয় স্টেশনারি, ফটোকপি কাগজ, পরিচ্ছন্নতা সামগ্রী ও অন্যান্য ব্যবহার্য উপকরণের মজুদ পর্যবেক্ষণ করা এবং ঘাটতি দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান অথবা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় অর্পিত অন্যান্য বৈধ দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন করা।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী স্থায়ী (মেসেঞ্জার গ্রেড- 19 ) গ্রস- 15,300/-। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং আবাসন সুবিধা। (শুধুমাত্র চুক্তিভিত্তিক ক্ষেত্রে 13,770/- এর 90% প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রযোজ্য হবে না।)