Title: অডিওমেট্রি টেকনিশিয়ান
Company Name: Hearing & Speech Solutions
Vacancy: 5
Age: 25 to 35 years
Job Location: Dhaka (Green Road, Malibagh, Tejgaon)
Salary: Tk. 15000 (Monthly)
Experience:
শিক্ষাগত যোগ্যতা (Education)
অডিওমেট্রি টেকনিশিয়ান কোর্স (Audiometry Technician Course - ATC) সম্পন্ন কারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
MATS বা DMF কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল সেক্টরে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা (Experience)
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ (এক) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় দক্ষতা (Skills)
অডিওমেট্রিক সরঞ্জাম ও অডিওমেট্রি–সংক্রান্ত সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে
রোগী ও অভিভাবকদের সাথে ভদ্র, সহানুভূতিশীল ও পেশাদার আচরণ।
নূন্যতম ১০ ঘন্টা কাজ করার মানসিকতা থাকতে হবে
দায়িত্ব ও কর্তব্য (Responsibilities)
বিভিন্ন বয়সী রোগীর সকল ধরনের শ্রবণ পরীক্ষা সম্পন্ন করা / স্লিপ টেস্ট পরিচালনায় সহকারী হিসেবে দায়িত্ব পালন করা।
রোগীর জন্য উপযুক্ত হিয়ারিং এইড নির্বাচন, ফিটিং, ট্রায়াল প্রদান, প্রয়োজনে ইয়ারমোল্ড ইম্প্রেশন (কানের মাপ) নেওয়া এবং রোগী ও অভিভাবককে হিয়ারিং এইড ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া ।
রোগীদের Sleep Test (PSG), CPAP / BiPAP Titration ও অন্যান্য Sleep Diagnostic Procedures-এর জন্য প্রস্তুত করা, প্রয়োজনীয় ইলেক্ট্রোড ও সেন্সর সংযুক্ত করে পরীক্ষা পরিচালনা, পর্যবেক্ষণ ও তথ্য রেকর্ড করা, সংগৃহীত ডেটার ডকুমেন্টেশন ও রিপোর্ট প্রস্তুত করা এবং পরীক্ষা-পরবর্তী সময়ে রোগী ও অভিভাবকদের প্রয়োজনীয় কাউন্সেলিং, নির্দেশনা ও সহায়তা প্রদান করা।
অডিওমিটার / স্লিপ টেস্ট–সংক্রান্ত যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা।
দলগতভাবে কাজ করা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন।
সুযোগ-সুবিধা (Benefits)
প্রথম ০৩ (তিন) মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময়ে মাসিক বেতন ১২,০০০/- (বারো হাজার) টাকা প্রদান করা হবে। প্রবেশনকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে কর্মীকে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
সপ্তাহে ১ (এক) দিন সাপ্তাহিক ছুটি এবং বিধি মোতাবেক নৈমিত্তিক ও অন্যান্য ছুটি।
কর্মক্ষমতার ভিত্তিতে বেতন ও ইনসেনটিভ বৃদ্ধি এবং স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য বছরে ২ (দুই) টি উৎসব বোনাস (বেতনের ৫০%)।