Experience
- 5 to 7 years
Education
ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বাংলা পড়তে ও লিখতে জানতে হবে।
Requirements
- 5 to 7 years
Additional Requirements
- Age 25 to 35 years
- Only Male
অভিজ্ঞতা
Passenger Vehicle চালনায় কমপক্ষে ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্পোরেট অফিস, শিল্পপ্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত/দাপ্তরিক গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
হাইব্রিড গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা শহর, আশেপাশের এলাকা এবং দূরপাল্লার রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
আবশ্যক যোগ্যতা
বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বাংলাদেশের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
গাড়ির সাধারণ যান্ত্রিক সমস্যা শনাক্ত করার ক্ষমতা থাকতে হবে।
শহরের রাস্তা ও দূরপাল্লার রাস্তায় গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, সময়নিষ্ঠ, সৎ ও দায়িত্বশীল হতে হবে।
মাদকাসক্তি, বেপরোয়া গাড়ি চালানো বা গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের রেকর্ড থাকা গ্রহণযোগ্য নয়।
Responsibilities & Context
পদের বিবরণ
প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের পরিবহন কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ, অভিজ্ঞ, সৎ ও দায়িত্বশীল গাড়িচালক নিয়োগ দেওয়া হবে।
যেসব গাড়ি চালানোর অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে:
Toyota Probox
Toyota Fielder / Axio / Aqua (Hybrid)
Toyota Noah / Harrier (Hybrid / Non-Hybrid)
অন্যান্য আধুনিক Sedan, SUV, MPV ও Hybrid Passenger Vehicle
বিশেষ অগ্রাধিকার: হাইব্রিড (Hybrid) গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক ব্র্যান্ড ও মডেলের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে বিশেষ গুরুত্ব দেওয়া হবে.
প্রধান দায়িত্ব
কোম্পানির নির্ধারিত Passenger Vehicle নিরাপদে ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করা।
ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিরাপদে ও সময়মতো পৌঁছে দেওয়া।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দৈনিক যাতায়াত ও দাপ্তরিক পরিবহন কার্যক্রম পরিচালনা করা।
প্রতিদিন গাড়ি চালানোর আগে ব্রেক, টায়ার, ইঞ্জিন ওয়েল, কুল্যান্ট, ব্যাটারি, লাইট ও জ্বালানি পরীক্ষা করা।
নির্ধারিত রাস্তা, গতিসীমা, ট্রাফিক আইন ও কোম্পানির পরিবহন সংক্রান্ত নিয়ম মেনে চলা।
গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং গাড়ির যথাযথ যত্ন নেওয়া।
গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে দ্রুত পরিবহন ও প্রশাসন বিভাগকে জানানো।
গাড়ির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা সম্পর্কে সচেতন থাকা।
অনুমতি ছাড়া কোম্পানির গাড়ি বা জ্বালানি ব্যক্তিগত কাজে ব্যবহার না করা।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য পরিবহনসংক্রান্ত দায়িত্ব পালন করা।
Job Other Benifits
অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব ও দূরপাল্লার যাতায়াত ভাতা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
বেতন ও সুযোগ-সুবিধা