Job Description
Title: Driver (ড্রাইভার)
Company Name: A-Star Testing & Inspection (BD) Pte Ltd.
Vacancy: --
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: Negotiable
Experience:
Published: 2026-10-08
Application Deadline: 2026-11-07
Education:
- ন্যূনতম SSC/সমমান শিক্ষাগত যোগ্যতা।
- বৈধ ও সংশ্লিষ্ট শ্রেণির Driving License থাকতে হবে।
Requirements: Skills Required: Additional Requirements: প্রয়োজনীয় দক্ষতাও যোগ্যতা
- নিরাপদ ও দক্ষভাবে গাড়ি চালানোর সক্ষমতা।
- বাংলাদেশের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে ভালো ধারণা।
- ঢাকা শহরসহ প্রয়োজনীয় এলাকায় রাস্তা ও route সম্পর্কে ভালো ধারণা থাকলে অগ্রাধিকার।
- Basic vehicle maintenance সম্পর্কে ধারণা।
- সময়ানুবর্তী, দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।
- Client ও company personnel-এর সঙ্গে ভালো ব্যবহার ও communication skill থাকতে হবে।
- দীর্ঘ সময় গাড়ি চালানো এবং প্রয়োজন অনুযায়ী site-based কাজ করার সক্ষমতা।
- জরুরি পরিস্থিতিতে দ্রুত ও দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
অভিজ্ঞতা
- Professional Driver হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
- Company/Corporate Driver অথবা Project/Site Driver হিসেবে অভিজ্ঞতা থাকলে বিশেষ সুবিধা।
- সংশ্লিষ্ট vehicle চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
Responsibilities & Context: পদের সংক্ষিপ্ত বিবরণ
Driver হিসেবে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, প্রয়োজনীয় equipment, documents ও অন্যান্য মালামাল নিরাপদে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। গাড়ি নিরাপদ ও সঠিকভাবে পরিচালনার পাশাপাশি গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার বিষয়ে দায়িত্বশীল হতে হবে।
কর্মস্থল: কোম্পানির অফিস, client site, industrial plant, project location এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে কাজ করতে হতে পারে।
কাজের ধরন: Full-time / Site-based
মূল দায়িত্বেরসারাংশ
Driver-এর প্রধান দায়িত্ব হলো কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় equipment/documents নিরাপদে পরিবহন করা, গাড়ি ভালো অবস্থায় রাখা এবং সকল ট্রাফিক ও কোম্পানির নিরাপত্তা নীতিমালা মেনে দায়িত্ব পালন করা।
প্রধান দায়িত্বসমূহ
- কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে নির্ধারিত গন্তব্যে যাতায়াতে সহযোগিতা করা।
- প্রয়োজন অনুযায়ী কোম্পানির equipment, documents, tools ও অন্যান্য মালামাল পরিবহন করা।
- অফিস, client site, industrial project এবং অন্যান্য নির্ধারিত স্থানে সময়মতো যাতায়াত নিশ্চিত করা।
- গাড়ি নিরাপদ, পরিষ্কার ও ভালো অবস্থায় রাখা।
- প্রতিদিন গাড়ির তেল, পানি, tyre, brake, battery ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করা।
- গাড়ির নিয়মিত servicing ও maintenance-এর প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানানো।
- গাড়ির registration, insurance, fitness ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণ করা।
- ট্রাফিক আইন ও কোম্পানির safety policy কঠোরভাবে মেনে গাড়ি চালানো।
- যাত্রাপথে নিরাপত্তা ও সময়ানুবর্তিতা বজায় রাখা।
- প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অফিসিয়াল কাজ ও document delivery-তে সহযোগিতা করা।
- গাড়িতে কোনো mechanical সমস্যা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করা।
- গাড়ির fuel consumption ও প্রয়োজনীয় travel record সংরক্ষণ করা।
- Management কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Job Other Benifits: Employment Status: Full Time
Job Work Place: Company Information: Gender: Both Male and Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: