Title: Digital Marketer Creative Designer
Company Name: Barnomala Architects & Interior
Vacancy: 2
Age: 25 to 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 25000 - 35000 (Monthly)
Experience:
Barnomala Architects & Interior একটি দ্রুত বিকাশমান আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান। আমাদের চলমান ও সম্পন্ন প্রকল্পগুলোকে আরও কার্যকরভাবে উপস্থাপন এবং ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে আমরা আমাদের In-House Media & Marketing Team সম্প্রসারণ করছি।
আমরা এমন একজন উদ্যমী, দায়িত্বশীল এবং শেখার আগ্রহসম্পন্ন Creative Media & Marketing Executive খুঁজছি, যিনি গ্রাফিক ডিজাইন, ভিডিও কনটেন্ট, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ে বাস্তব কাজ করতে আগ্রহী।
আপনার দায়িত্ব
Social Media Management
Facebook, Instagram, LinkedIn ও অন্যান্য প্ল্যাটফর্ম নিয়মিত পরিচালনা করা।
মাসিক কনটেন্ট ক্যালেন্ডার তৈরি ও বাস্তবায়ন করা।
পোস্ট, ক্যাপশন ও প্রকাশনার সময়সূচি পরিকল্পনা করা।
Graphic Design
সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যারোসেল, ব্যানার ও অন্যান্য মার্কেটিং ডিজাইন তৈরি করা।
কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন অনুসরণ করে ডিজাইন করা।
Video Content
Reels, Shorts ও প্রোমোশনাল ভিডিও ধারণ ও এডিট করা।
চলমান প্রজেক্টের কাজের অগ্রগতির (Work in Progress) ভিডিও তৈরি করা।
সম্পন্ন হওয়া প্রজেক্টের Before & After ভিডিও ও ভিজ্যুয়াল তৈরি করা।
Project & Client Content
নিয়মিত প্রজেক্ট সাইট ভিজিট করে ছবি ও ভিডিও সংগ্রহ করা।
ক্লায়েন্টদের ভিডিও টেস্টিমোনিয়াল ও রিভিউ সংগ্রহ করা।
প্রজেক্টের গুরুত্বপূর্ণ আপডেট, নির্মাণ অগ্রগতি ও হ্যান্ডওভার কনটেন্ট প্রকাশের উপযোগী করে প্রস্তুত করা।
Digital Marketing
Meta (Facebook & Instagram) Ads সম্পর্কে কাজ করা অথবা দ্রুত শেখার সক্ষমতা থাকা।
ChatGPT, Canva AI, Adobe Firefly বা অন্যান্য AI টুল ব্যবহার করে দ্রুত ও মানসম্মত কনটেন্ট তৈরি করা।
নতুন ডিজিটাল ট্রেন্ড সম্পর্কে নিজেকে নিয়মিত আপডেট রাখা।
প্রয়োজনীয় দক্ষতা
✔ Adobe Photoshop
✔ Adobe Illustrator
✔ Premiere Pro অথবা CapCut
✔ Canva
✔ ভিডিও ধারণ ও এডিটিং দক্ষতা
✔ টাইপোগ্রাফি ও লেআউট সম্পর্কে ভালো ধারণা
✔ শেখার আগ্রহ, দায়িত্ববোধ ও সময়নিষ্ঠা
অতিরিক্ত যোগ্যতা থাকলে অগ্রাধিকার
Meta Ads Manager
Google Ads
Motion Graphics
Photography / Videography
DSLR / Mobile Cinematography সম্পর্কে ধারণা
শিক্ষাগত যোগ্যতা
নির্দিষ্ট ডিগ্রি বাধ্যতামূলক নয়।
দক্ষতা, শেখার মানসিকতা, দায়িত্ববোধ এবং বাস্তব কাজের মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বেতন
৳২৫,০০০ – ৳৩৫,০০০ (দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
আবেদন করার আগে অবশ্যই পড়ুন
✅ এটি একটি অফিসভিত্তিক ফুল-টাইম চাকরি। প্রয়োজন অনুযায়ী প্রজেক্ট সাইট ভিজিট করতে হবে।
✅ বেতন নির্ধারণ করা হবে দক্ষতা, কাজের মান, দায়িত্ববোধ এবং কোম্পানির জন্য আপনার অবদানের ভিত্তিতে।
✅ বাসা দূরে, যাতায়াত খরচ বেশি বা ব্যক্তিগত পারিবারিক খরচ বেতন নির্ধারণের মানদণ্ড নয়।
✅ নির্ধারিত বেতন রেঞ্জের বাইরে প্রত্যাশা থাকলে অনুগ্রহ করে আবেদন করবেন না।
নিয়োগ প্রক্রিয়া
শুধুমাত্র CV বা Portfolio দেখে নিয়োগ দেওয়া হবে না।
শর্টলিস্টেড প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে—
মৌখিক সাক্ষাৎকার
লাইভ গ্রাফিক ডিজাইন টেস্ট
লাইভ ভিডিও এডিটিং টেস্ট
AI Tool ব্যবহারের দক্ষতা যাচাই
ডিজিটাল মার্কেটিং বিষয়ে সংক্ষিপ্ত মূল্যায়ন
গুরুত্বপূর্ণ নির্দেশনা
AI টুল ব্যবহার করতে কোনো সমস্যা নেই।
তবে অন্যের কাজ নিজের বলে দাবি করা বা AI দিয়ে তৈরি কাজকে নিজের মৌলিক কাজ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
সকল প্রার্থীকে অফিসে লাইভ প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে।
আবেদন করার নিয়ম
ইমেইলে পাঠাতে হবে—
আপডেটেড CV
Portfolio (PDF / Google Drive Link)
৩–৫টি সেরা কাজ
বর্তমান ঠিকানা / এলাকা
অফিসে পৌঁছাতে আনুমানিক সময়
বর্তমান বা সর্বশেষ কর্মস্থলের তথ্য (যদি থাকে)
ইমেইলের Subject লিখুন:
Creative Media & Marketing Executive | আপনার নাম | প্রত্যাশিত বেতন
নির্দেশনা অনুসরণ না করা আবেদন প্রাথমিকভাবে বিবেচনা করা হবে না।