Title: Staff Nurse & Staff Nurse (Midwifery)
Company Name: NALTA HOSPITAL AND COMMUNITY HEALTH FOUNDATION
Vacancy: --
Age: At least 23 years
Job Location: Satkhira (Kaliganj)
Salary: Negotiable
Experience:
Published: 2026-07-26
Application Deadline: 2026-08-25
Education:
Staff Nurse: Diploma in Nursing Science & Midwifery অথবা B.Sc. in Nursing।
Staff Nurse (Midwifery): Diploma in Midwifery অথবা B.Sc. in Midwifery।
Mandatory Requirement
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর বৈধ Registration থাকতে হবে।
সংশ্লিষ্ট ওয়ার্ড, Labour Room, Maternity Ward অথবা হাসপাতালের নার্সিং কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দক্ষ ও আগ্রহী Freshers-রাও আবেদন করতে পারবেন।
Additional Requirements
রোগীকেন্দ্রিক সেবার মানসিকতা ও আন্তরিকতা থাকতে হবে।
ভালো যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
দায়িত্বশীল, সৎ, সময়ানুবর্তী এবং কর্মঠ হতে হবে।
হালনাগাদ CV-তে অবশ্যই BNMC Registration Number স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
Job Location: নলতা হাসপাতাল, নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা
Job Context
নলতা হাসপাতালের General Ward, Obstetrics & Gynaecology, Labour Room, Maternity Ward এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে নিরাপদ, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ, দায়িত্বশীল ও সেবাপরায়ণ Staff Nurse এবং Staff Nurse (Midwifery) নিয়োগ করা হবে। রোগীকেন্দ্রিক সেবাদান, পেশাগত দক্ষতা এবং মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক কর্মপরিবেশে কাজ করার সুযোগ রয়েছে।
Job Responsibilities
হাসপাতালের নীতিমালা অনুযায়ী রোগীদের মানসম্মত, নিরাপদ ও মানবিক নার্সিং সেবা প্রদান করা।
প্রসবপূর্ব (Antenatal), প্রসবকালীন (Intranatal) এবং প্রসব-পরবর্তী (Postnatal) সেবায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা।
স্বাভাবিক প্রসবে সহযোগিতা করা এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীর চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করা।
নবজাতক ও সাধারণ রোগীদের পর্যবেক্ষণ, ভাইটাল সাইনস (Vital Signs) রেকর্ড এবং প্রয়োজনীয় নার্সিং কেয়ার প্রদান করা।
Infection Prevention & Control (IPC) নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা।
রোগী ও স্বজনদের স্বাস্থ্য, পুষ্টি, স্তন্যদান এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
জরুরি ও রুটিন চিকিৎসাসেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
ওষুধ প্রয়োগ, নার্সিং ডকুমেন্টেশন এবং রিপোর্টিং যথাযথভাবে সম্পন্ন করা।
হাসপাতালের পেশাগত আচরণবিধি, গোপনীয়তা নীতি এবং সকল প্রশাসনিক নির্দেশনা মেনে চলা।
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় ও আলোচনা সাপেক্ষে বেতন।
উৎসব বোনাস।
কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট।
পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ।
আধুনিক, নিরাপদ ও পেশাদার কর্মপরিবেশ।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।