Title: সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি সুপারভাইজার
Company Name: Regnum
Vacancy: 11
Age: 24 to 45 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 20000 - 35000 (Monthly)
Experience:
সিকিউরিটি অফিসার – ১০ জন
সিকিউরিটি সুপারভাইজার – ১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫–১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
রিয়েল এস্টেট, নির্মাণ প্রকল্প, কর্পোরেট নিরাপত্তা অথবা অভিজাত বাণিজ্যিক কমপ্লেক্সে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য এবং আনসার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থাপনা, দল পরিচালনা, তদারকি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, দায়িত্বশীল ও মানসিকভাবে দৃঢ় হতে হবে।
প্রধান দায়িত্ব ও কর্তব্য
রাতে প্রকল্প এলাকায় সরাসরি উপস্থিত থেকে নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ ও আকস্মিক পরিদর্শন করা।
প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও আশপাশের পার্কিং এবং যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা।
নিরাপত্তাকর্মীদের উপস্থিতি, ডিউটি রোস্টার, শিফট, দায়িত্ব বণ্টন ও শৃঙ্খলা নিশ্চিত করা।
প্রতিষ্ঠানে প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং দর্শনার্থী ব্যবস্থাপনা যথাযথভাবে পরিচালনা করা।
নিরাপত্তাজনিত ঘটনা, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
প্রয়োজন অনুযায়ী প্রশাসন বিভাগ ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করা।
অগ্নিনিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা প্রটোকল অনুসরণ নিশ্চিত করা।
সিসিটিভি ও অন্যান্য নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা।
নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, সরঞ্জাম ও অন্যান্য প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।
নিরাপত্তা পরিস্থিতি, ঝুঁকি, সংঘটিত ঘটনা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে ব্যবস্থাপনাকে নিয়মিত প্রতিবেদন প্রদান করা।
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব পালন করা।
বছরে দুটি ঈদ বোনাস।
বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ।