Title: ড্রাইভার (গাড়িচালক)
Company Name: One Direction Companies Limited
Vacancy: 2
Age: At least 18 years
Job Location: Anywhere in Bangladesh, Dhaka
Salary: Tk. 18000 - 22000 (Monthly)
Experience:
ট্রাফিক আইন ও সাইন জানা থাকতে হবে;
দায়িত্ব প্রাপ্ত গাড়ির প্রতি যত্নবান থাকতে হবে;
ম্যানুয়াল গাড়ী চালনায় দক্ষতা থাকতে হবে;
গুগল ম্যাপ ব্যবহার জানা থাকতে হবে;
টাইম ম্যানেজমেন্ট ও রোড পরিচিতি জানা থাকতে হবে;
লোকেশন সম্পর্কে ধারনা থাকতে হবে;
সৎ ও বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন হতে হবে;
অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
শারীরিকভাবে ফিট এবং ভাল আচরণ/ভঙ্গি রাখা;
ধুমপান না করা।
ওয়ান ডিরেকশন কোম্পানিজ লিমিটেড, কর্পোরেট অফিস তথা অন্যান্য আঞ্চলিক অফিসের জন্য স্মার্ট, দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার (গাড়িচালক) পদে নিয়োগের উদ্দেশ্যে কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ড্রাইভার (গাড়িচালক) হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন জমা দেয়ার জন্য আহব্বান করা যাচ্ছে।
চাকরির দায়িত্বসমূহঃ
ডিউটি শুরু আগে লুব্রিক্যান্ট, ফুয়েল, কুল্যান্ট, ব্রেক, লাইট ইত্যাদি পরিক্ষা করা এবং যানবাহন পরিষ্কার পরিচ্ছন্নতা বজার রাখা;
কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি চালনা করা;
দায়িত্বপ্রাপ্ত গাড়ির যাবতীয় হিসাব এবং নথিপত্র আপটুডেট রাখা;
গাড়ির সকল প্রকার প্রয়োজনীয় কাগজ, যথাঃ ইন্সুরেন্স, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সাথে রাখা;
সমস্ত ট্রাফিক নিয়ম ও নীতি মেনে নিরাপদে গাড়ী চালনা করা;
দায়িত্ব পালন শেষ হওয়ার পর যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানে রাখা;
নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ি সংক্রান্ত সকল বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দেয়া;
গাড়ীর তেল ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া।
যথাযথভাবে গাড়ীর লগ বই আপডেট রাখা এবং গাড়ি ব্যবহারকারী কর্মকর্তার স্বাক্ষর রাখা;
আদব কায়দা ও প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলা;
কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
ডাটা ও মোবাইল বিল
টি/এ ও ডি/এ
সম্পূরক সকাল ও বিকেলের নাশতা
লাঞ্চ সুবিধা (আংশিক ভর্তুকি)
উৎসব বোনাস (দুটি)
এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।