Title: ড্রাইভার- ওয়্যার হাউজ
Company Name: Meena Bazar
Vacancy: 05
Age: 18 to 55 years
Job Location: Dhaka (Bosila, Dhanmondi, Mohammadpur)
Salary: Tk. 17000 - 21000 (Monthly)
Experience:
Published: 2026-08-17
Application Deadline: 2026-08-31
Education:
কাভার্ড ভ্যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়্যারহাউস থেকে মীনা বাজার আউটলেটে/শোরুমে পণ্য নিরাপদ ও সময়মতো পৌঁছে দেওয়া।
পণ্য গাড়িতে তোলার আগে চালান, পণ্যের পরিমাণ ও গন্তব্য সঠিকভাবে যাচাই করা।
পণ্য সঠিকভাবে গাড়িতে লোড ও নিরাপদভাবে সংরক্ষণ করা, যাতে পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত না হয়।
পণ্য ডেলিভারির পর চালান/ডেলিভারি ডকুমেন্টে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর নেওয়া।
নির্ধারিত রুট ও ডেলিভারি সময়সূচি যথাযথভাবে অনুসরণ করা।
গাড়ির জ্বালানি, ইঞ্জিন অয়েল, টায়ার, ব্রেক, লাইটসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়মিত পরীক্ষা করা।
গাড়ির লগবুক, ট্রিপ, মাইলেজ ও জ্বালানি ব্যবহারের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা।
কোম্পানির গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ভালো অবস্থায় রাখা।
গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে দ্রুত ওয়্যারহাউস/অ্যাডমিন কর্তৃপক্ষকে অবহিত করা।
গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ও কোম্পানির নিরাপত্তা নীতিমালা মেনে চলা।
দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সুপারভাইজার/কর্তৃপক্ষকে জানানো।
কোম্পানির পণ্য, গাড়ি ও অন্যান্য সম্পদের প্রতি সততা ও দায়িত্বশীলতা বজায় রাখা।
আউটলেট, ওয়্যারহাউস ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ করা।
উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ ১,০০০ টাকা
ঈদ বোনাস: ২টি (বার্ষিক)
বেতন পর্যালোচনা: বার্ষিক
উত্তম কর্ম পরিবেশ
সাপ্তাহিক ছুটি- ১ দিন
ওভারটাইম পেমেন্ট