Title: Driver
Company Name: SKS Foundation
Vacancy: 01
Age: 18 to 40 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 20000 - 25000 (Monthly)
Experience:
এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের অগ্রসরমান একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এসকেএস ফাউন্ডেশন - এ ড্রাইভার পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
কাজের বিবরণঃ
দক্ষতার সহিত নিরাপদে গাড়ি চালনা করা।
সব সময় পরিবহন পরিষ্কার -পরিছন্ন এবং রক্ষণাবেক্ষণ করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোন সময় দায়িত্ব পালনে রাজি থাকা।
পরিবহনের সকল আইনানুগ পেপারসমূহ আপডেট সুনিশ্চিত করা।
দূরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে বা প্রতিদিন সকালে গাড়ি চালনার আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন , তেল , মোবিল , চাকা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করা।গাড়ির মেরামত করার প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানানো।রক্ষণাবেক্ষণের রুটিন এবং মেরামতগুলির সঠিকভাবে নথিভুক্ত করা।
গাড়ির লগবই সংরক্ষণ করা।
সুনির্দির্ষ্ট সময়ের মধ্যে নির্দেশিত দায়িত্ব সম্পন্ন করা।
গুরুত্ব অনুযায়ী নির্দেশিত যে কোন দায়িত্ব সম্পন্ন করা।
দক্ষতার সহিত ট্রাফিক আইন মেনে গাড়ি চালনা করা।
ভাল আচরণ বজায় রাখা এবং সমস্ত কর্মকর্তাদের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করা।
কর্মক্ষেত্রে সততা ও বিশ্বস্ততা বজায় রাখা।
প্রয়োজনে নির্ধারিত ডিউটি আওয়ারের পর ওভারটাইম করার মানসিকতা থাকা এবং সুপারভাইজারের নির্দেশনা মেনে চলা।
গাড়ির মুভমেন্ট রেজিস্টার মেইন্টেইন করা।
ইউনিফর্ম পরিধান করে ডিউটি করা।
কোন এক্সিডেন্ট হলে বা গাড়ি চালনার সময় গাড়ির কোনো ক্ষতি হলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করা।
নির্ধারিত ডিউটির বাইরে ডিউটি না করা।
নির্দিষ্ট সময়ের ভিতর অফিস অগ্রিম সমন্বয় করা।
অফিসিয়াল সকল গোপনীয়তা রক্ষা করা।
অফিস প্রদত্ত ফোন নাম্বার চালু রাখা এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ব্যবহার না করা।
সাফল্যজনক ভাবে প্রবেষণ শেষে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড,গ্র্যাচ্যুয়িটি, উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।