Title: কেয়ার টেকার (রেসিডেন্সিয়াল)
Company Name: Nova Group
Vacancy: --
Age: 30 to 45 years
Job Location: Dhaka (Naya Paltan)
Salary: Negotiable
Experience:
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বা হাউসকিপিং সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাবে।
ভবন কেয়ারটেকার / হাউসকিপিং / ফ্যাসিলিটি ম্যানেজমেন্টে ১০ বছরের অভিজ্ঞতা।
ভবন পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারযোগ্য।
কর্মস্থল: 2/1 Naya Paltan, ঢাকা।
কাজের সময়সূচিঃ
ভবন অবস্থানভিত্তিক দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী শিফট / অন-কল ডিউটি করতে হবে। জরুরী পরিস্থিতিতে অফিস সময়ের বাইরে সাপোর্ট প্রদান করতে হবে।
প্রধান দায়িত্ব ও কর্তব্যঃ
ভবন ফ্যাসিলিটি ম্যানেজমেন্টঃ
ভবন সংশ্লিষ্ট সকল ফ্যাসিলিটি সার্বক্ষণিক পরিচ্ছন্ন, নিরাপদ, কার্যকর ও উপযোগী রাখা। এছাড়াও দৈনন্দিন রক্ষণাবেক্ষণ, সাপোর্ট স্টাফ তদারকি, ইউটিলিটি ব্যবস্থাপনা এবং জরুরী সমস্যা সমাধানের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মানসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করা।
ভবনের সার্বিক তদারকি করা।
ভবনের পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা।
আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
হাউসকিপিং ও ক্লিনিং সুপারভিশনঃ
ক্লিনার, হাউসকিপার ও সাপোর্ট স্টাফদের কাজ তদারকি করা।
দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ক্লিনিং শিডিউল বাস্তবায়ন করা।
ওয়ার্ক স্টেশন, ডেস্ক কার্টেন ও অন্যান্য ফার্নিচার পরিষ্কার ও সংরক্ষণ নিশ্চিত করা।
ওয়াশরুম হাইজিন ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা।
পেস্ট কন্ট্রোল কার্যক্রম সমন্বয় করা। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করা।
মেইনটেন্যান্স ও রিপেয়ার সমন্বয়ঃ
বৈদ্যুতিক, পাম্বিং, সিভিল ও অন্যান্য ত্রুটি শনাক্ত করা।
ছোটখাটো সমস্যা তাৎক্ষণিক সমাধান করা।
প্রয়োজনীয় ক্ষেত্রে টেকনিশিয়ান/ভেন্ডরের সাথে যোগাযোগ করা।
এসি, জেনারেটর, গিজার, লিফট, পানির পাম্প ইত্যাদির কার্যক্রম মনিটর করা।
Preventive Maintenance Schedule অনুসরণ নিশ্চিত করা।
জরুরি ব্রেকডাউন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।
ইনভেন্টরি ও স্টোর ম্যানেজমেন্টঃ
ক্লিনিং ম্যাটেরিয়াল, গ্রোসারি, টয়লেট্রিজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর স্টক মনিটর করা। প্রয়োজনীয় রিকুইজিশন ও ক্রয় চাহিদা প্রস্তুত করা।
স্টক রেজিস্টার ও ব্যবহার রিপোর্ট সংরক্ষণ করা।
অপচয় নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা।
সম্পদের ক্ষয়ক্ষতি বা হারিয়ে যাওয়ার বিষয় রিপোর্ট করা।
অতিথি ও ভিআইপি সাপোর্টঃ
অতিথি রিসিভ, মিটিং রুম প্রস্তুতি ও সার্ভিস নিশ্চিত করা।
ভিআইপি অতিথিদের জন্য বিশেষ সুবিধা ও আতিথেয়তা সমন্বয় করা।
খাবার, পানীয় ও আপ্যায়ন সাপোর্ট নিশ্চিত করা।
গেস্ট ফিডব্যাক সংগ্রহ ও সমস্যা সমাধান করা।
অতিথির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা।
সিকিউরিটি ও সেফটি মনিটরিংঃ
হাউজ/ ভবন এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা।
নিরাপত্তাকর্মীদের সাথে সমন্বয় রাখা।
অগ্নি নির্বাপন যন্ত্র, জরুরি এক্সিট ও সেফটি সিস্টেম সচল রাখা।
সন্দেহজনক কার্যক্রম বা নিরাপত্তা ঝুঁকি রিপোর্ট করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স ও সমন্বয় করা।
ইউটিলিটি ব্যবস্থাপনাঃ
বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সার্ভিস মনিটর করা।
ইউটিলিটি অপচয় কমানোর উদ্যোগ গ্রহণ করা।
মিটার রিডিং ও বিল সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা।
বিদ্যুৎ বিভ্রাট বা পানি সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান সমন্বয় করা।
প্রশাসনিক ও রিপোর্টিং কার্যক্রমঃ
দৈনিক কার্যক্রম রিপোর্ট প্রস্তুত করা। সমস্যা, ক্ষয়ক্ষতি ও জরুরি বিষয় ম্যানেজমেন্টকে অবহিত করা।
স্টাফ ডিউটি রোস্টার প্রস্তুত ও মনিটর করা। ভেন্ডর ও সার্ভিস প্রোভাইডারদের কার্যক্রম সমন্বয় করা।
প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ করা।
অতিরিক্ত দায়িত্বঃ
ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী বিশেষ ইভেন্ট বা ভিআইপি প্রোগ্রামে সাপোর্ট প্রদান।
অফিস প্রশাসনিক টিমকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করা।
জরুরি অবস্থায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় করা।
জরুরি অবস্থায় অফিসের বিভিন্ন মালামাল ক্রয় সম্পন্ন করা।
As per company policy