হেড অফিস কেয়ার টেকার (রেসিডেন্সিয়াল)

Job Description

Title: হেড অফিস কেয়ার টেকার (রেসিডেন্সিয়াল)

Company Name: Nova Group

Vacancy: --

Age: Na

Job Location: Dhaka

Salary: Negotiable

Experience: --

Published: 2026-06-07

Application Deadline: 2026-07-07

Education:

Requirements: --

Skills Required:

Additional Requirements:

Responsibilities & Context:

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা।

হাউজ এবং হেড অফিসের ভবন সংশ্লিষ্ট সকল ফ্যাসিলিটি সার্বক্ষণিক পরিচ্ছন্ন, নিরাপদ, কার্যকর ও উপযোগী রাখা। এছাড়াও দৈনন্দিন রক্ষণাবেক্ষণ, সাপোর্ট স্টাফ তদারকি, ইউটিলিটি ব্যবস্থাপনা এবং জরুরী সমস্যা সমাধানের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মানসম্মত কর্ম পরিবেশ নিশ্চিত করা।

কাজের সময়সূচিঃ

হেড অফিস প্রিমাইসেসে অবস্থানভিত্তিক দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী শিফট / অন-কল ডিউটি করতে হবে। জরুরী পরিস্থিতিতে অফিস সময়ের বাইরে সাপোর্ট প্রদান করতে হবে।

প্রধান দায়িত্ব ও কর্তব্যঃ

  • ১. ভবন ফ্যাসিলিটি ম্যানেজমেন্টঃ হেড অফিস ভবনের সার্বিক তদারকি করা। ভবনের পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা। আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও অন্যান্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

  • ২. হাউসকিপিং ও ক্লিনিং সুপারভিশনঃ

  • ক্লিনার, হাউসকিপার ও সাপোর্ট স্টাফদের কাজ তদারকি করা। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ক্লিনিং শিডিউল বাস্তবায়ন করা। ওয়ার্ক স্টেশন, ডেস্ক কার্টেন ও অন্যান্য ফার্নিচার পরিষ্কার ও সংরক্ষণ নিশ্চিত করা। ওয়াশরুম হাইজিন ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা। পেস্ট কন্ট্রোল কার্যক্রম সমন্বয় করা। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করা।

  • ৩. মেইনটেন্যান্স ও রিপেয়ার সমন্বয়ঃ

  • বৈদ্যুতিক, পাম্বিং, সিভিল ও অন্যান্য ত্রুটি শনাক্ত করা। ছোটখাটো সমস্যা তাৎক্ষণিক সমাধান করা। প্রয়োজনীয় ক্ষেত্রে টেকনিশিয়ান/ভেন্ডরের সাথে যোগাযোগ করা। এসি, জেনারেটর, গিজার, লিফট, পানির পাম্প ইত্যাদির কার্যক্রম মনিটর করা। Preventive Maintenance Schedule অনুসরণ নিশ্চিত করা।

  • জরুরি ব্রেকডাউন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

  • ৪. ইনভেন্টরি ও স্টোর ম্যানেজমেন্টঃ

  • ক্লিনিং ম্যাটেরিয়াল, গ্রোসারি, টয়লেট্রিজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর স্টক মনিটর করা। প্রয়োজনীয় রিকুইজিশন ও ক্রয় চাহিদা প্রস্তুত করা। স্টক রেজিস্টার ও ব্যবহার রিপোর্ট সংরক্ষণ করা। অপচয় নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা। সম্পদের ক্ষয়ক্ষতি বা হারিয়ে যাওয়ার বিষয় রিপোর্ট করা।

  • ৫. অতিথি ও ভিআইপি সাপোর্টঃ

  • অতিথি রিসিভ, মিটিং রুম প্রস্তুতি ও সার্ভিস নিশ্চিত করা। ভিআইপি অতিথিদের জন্য বিশেষ সুবিধা ও আতিথেয়তা সমন্বয় করা। খাবার, পানীয় ও আপ্যায়ন সাপোর্ট নিশ্চিত করা। গেস্ট ফিডব্যাক সংগ্রহ ও সমস্যা সমাধান করা। অতিথির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা।

  • ৬. সিকিউরিটি ও সেফটি মনিটরিংঃ

  • অফিস/হাউজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা। নিরাপত্তাকর্মীদের সাথে সমন্বয় রাখা। অগ্নি নির্বাপন যন্ত্র, জরুরি এক্সিট ও সেফটি সিস্টেম সচল রাখা। সন্দেহজনক কার্যক্রম বা নিরাপত্তা ঝুঁকি রিপোর্ট করা। জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স ও সমন্বয় করা।

  • ৭. ইউটিলিটি ব্যবস্থাপনাঃ

  • বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সার্ভিস মনিটর করা। ইউটিলিটি অপচয় কমানোর উদ্যোগ গ্রহণ করা। মিটার রিডিং ও বিল সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা। বিদ্যুৎ বিভ্রাট বা পানি সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান সমন্বয় করা।

  • ৮. প্রশাসনিক ও রিপোর্টিং কার্যক্রমঃ

  • দৈনিক কার্যক্রম রিপোর্ট প্রস্তুত করা। সমস্যা, ক্ষয়ক্ষতি ও জরুরি বিষয় ম্যানেজমেন্টকে অবহিত করা। স্টাফ ডিউটি রোস্টার প্রস্তুত ও মনিটর করা। ভেন্ডর ও সার্ভিস প্রোভাইডারদের কার্যক্রম সমন্বয় করা। প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ করা।

  • অতিরিক্ত দায়িত্বঃ

  • ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী বিশেষ ইভেন্ট বা ভিআইপি প্রোগ্রামে সাপোর্ট প্রদান।

  • অফিস প্রশাসনিক টিমকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করা।

  • জরুরি অবস্থায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় করা।

  • জরুরি অবস্থায় অফিসের বিভিন্ন মালামাল ক্রয় সম্পন্ন করা।



Job Other Benifits:
    • As per company policy



Employment Status: Full Time

Job Work Place:

Company Information:

Gender: Both Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Peon

Similar Jobs