Title: প্যারামেডিক
Company Name: Naria Unnayan Samity (NUSA).
Vacancy: --
Age: At most 35 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: Tk. 25000 (Monthly)
Experience:
Published: 2026-06-04
Application Deadline: 2026-06-18
Education:
ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী। বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন সনদ থাকা আবশ্যক।
চাকরির দায়িত্বসমূহ:
প্রত্যেক কর্মদিবসের প্রথমভাগে খানা/সমিতিতে সদস্য/ রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা।
প্রত্যেক কর্মদিবসে দুপুর থেকে বিকেল পর্যন্ত শাখা আফিস বা নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করা।
প্রতি মাসের নির্দিষ্ট দিনে সরকারি/বেসরকারি হাসপাতালের চিকিৎসকের (এমবিবিএস) মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা।
বছরের নির্দিষ্ট সময়ে সরকারি/বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প আয়োজন করা। চোখের ছানি অপারেশন করার জন্য রোগী চিহ্নিতকরন, রোগীদের একত্রিকরন ও আর্থিক ব্যবস্থাপনা।
গর্ভবর্তী নারীদের প্রসবপূর্বসেব্য, নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা এবং ৫ বছর বয়সের নীচের শিশুদের গ্রোথ মনিটরিং এবং প্রমোশন (জিএসপি) করা।
গুরুতর অসুস্থ্য, জটিল ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী/প্রবীণদেরকে যথাযথ হাসপাতালে সঠিক সময়ে রেফার করা।
নির্দিষ্ট দিন ও স্থানে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাইজিন প্রভৃতি বিষয়ে জনসচেতনতামূলক সেশন পরিচালনা করা। বিশেষ করে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠক আয়োজন করে সেশন পরিচালনা করা। ৮) রক্তের চাপ (বিপি), ডায়াবেটিক, রক্তের গ্রুপ, হিমোগ্লবিন, প্রেগনেন্সিসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক পরীক্ষা করা।
স্থানীয় সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবস উদযাপনের উদ্যোগ গ্রহন করা।
কর্মএলাকায় যে কোন রোগের প্রাদুর্ভাব, সংক্রামকব্যধি, মহামারি প্রভৃতি বিষয়ে নজরদারি ও হালনাগাদ তথ্য রাখা।
কর্মএলাকার মাতৃ-মৃত্যু, শিশু-মৃত্যুসহ যে কোন ধরনের মৃত্যু সংক্রান্ত হালনাগাদ তথ্য রাখা।
স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের ওপর বিশ্লেষণধর্মী মাসিক/প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
সংস্থার ব্যবস্থপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ববলী পালন করা।
কর্মস্থল: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র কর্মএলাকার যে কোন স্থানে।
চাকরির লেভেল: মিড
বেতন: মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা)।
সুযোগ-সুবিধাসমূহ: T/A, Gratuity, Mobile bill, Provident fund, Weekly 2 holidays, Medical allowance