Title: প্রিন্সিপাল
Company Name: Institute of the Holy Quran
Vacancy: --
Age: 30 to 50 years
Job Location: Gaibandha
Salary: --
Experience:
দাওরায়ে হাদিস অথবা সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (অতিরিক্ত যোগ্যতা অগ্রাধিকারযোগ্য) ।
আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি ধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
শিক্ষক হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ।
বুয়েট, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা, ঢাবি এবং রাবি`র প্রাক্তনীদের পরিচালনায় গাইবান্ধা শহরে Institute of The Holy Quran নামে মাদ্রাসা, জেনারেল ও কারিগরি শিক্ষার সমন্বিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এমতাবস্থায় অতি শীঘ্রই প্রতিষ্ঠানের জন্য একজন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া হবে।
কর্মস্থল: শাপলা পাড়া মোড়। ডিবি রোড। গাইবান্ধা ।
প্রধান দায়িত্বসমূহঃ
প্রতিষ্ঠানের জেনারেল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা কার্যক্রমের সার্বিক নেতৃত্ব প্রদান।
শিক্ষক ও কর্মচারীদের তদারকি, শৃঙ্খলা রক্ষা ও একাডেমিক মানোন্নয়ন নিশ্চিতকরণ।
ভর্তি, পাঠদান, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা।
আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী পাঠ্যক্রম বাস্তবায়ন।
শিক্ষার্থীদের নৈতিক, সৃজনশীল ও কারিগরি দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
প্রতিষ্ঠানের আর্থিক, অবকাঠামোগত ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালনা।
অভিভাবক, পরিচালনা পর্ষদ ও সমাজের সাথে কার্যকর সমন্বয় রক্ষা।
বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা: আলোচনা সাপেক্ষ; তবে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সন্তোষজনক বেতন ও সুবিধা প্রদান করা হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্কেলে বেতন প্রদান করা হবে, সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা থাকবে ; এবং এক বছর চাকরি পূর্ণ হলে উৎসব ভাতা ও অন্যান্য সুযোগসুবিধা প্রদান করা হবে।