Title: ডাটা-এন্ট্রি অপারেটর
Company Name: E-Zone HRM Limited
Vacancy: 5000
Age: At least 18 years
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
Published: 2026-09-10
Application Deadline: 2026-09-20
Education:
এইচএসসি (HSC)/ সমমান
বাংলা টাইপিংয়ে বিজয়/ অভ্র/ ইউনিকোড ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
দ্রুত ও নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করার সক্ষমতা থাকতে হবে।
প্রতি মিনিটে ১৫-২০ টি শব্দ বাংলায় টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।
প্রশিক্ষণ পর্যায়ে ও ডাটা এন্ট্রি কার্যক্রমে নিজস্ব ল্যাপটপ থাকা আবশ্যক।
এছাড়া্ও ডাটা স্ক্যানিং এর জন্য নিজস্ব স্মার্টফোন থাকা আবশ্যক।
নির্ধারিত কর্মস্থলে নিয়মিতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ই-জোন এইচ আর এম লিমিটেড আউটসোর্সিং চুক্তির আওতায় একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য ৫৩টি জেলায় ডাটা-এন্ট্রি অপারেটর পদে রিসোর্স পুল তৈরির লক্ষ্যে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করছে।
প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের কাজের নির্দেশনা, ডাটা এন্ট্রি প্রক্রিয়া, গুণগত মান, কর্মদক্ষতার মানদণ্ড যাচাই এবং কার্যক্রমের মনিটরিং উক্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তত্ত্বাবধান ও পরিচালনা করা হবে।
কর্মস্থল: ইউনিয়ন ও উপজেলা পর্যায়
কর্ম এলাকা: ৫৩ জেলা (১ম পর্যায়ে ২১টি জেলা এবং ২য় পর্যায়ে ৩২টি জেলা)। উল্লেখ্য প্রথম পর্যায়ে ৪ বিভাগের ২১ জেলার পছ্ন্দক্রম নেওয়া হবে।
প্রকল্পের মেয়াদ: ১৮ মাস
কাজের ধরন ও দায়িত্ব
অনলাইন সিস্টেমে পেপার-বেজড তথ্য নির্ভুলভাবে যাচাই, পুনঃযাচাই, সংশোধন ও এন্ট্রি করা।
ডাটা এন্ট্রির পূর্বে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং এন্ট্রির পর তথ্যের সঠিকতা ও সম্পূর্ণতা নিশ্চিত করা।
নির্দেশনা অনুযায়ী প্রদত্ত তথ্য ডিজিটাল রূপান্তর সম্পন্ন করা।
নির্ধারিত ডাটা কোয়ালিটি, কর্মদক্ষতা ও সময়সীমা বজায় রাখা।
নাগরিকের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করা ও প্রোফাইল তৈরী করা
আয়: সঠিক, সম্পূর্ণ এবং সত্যায়নকৃত ডাটা এন্ট্রি সম্পন্ন করার মাধ্যমে ডাটার ধরণ ও নির্ধারিত হারের ভিত্তিতে প্রতিমাসে ২৫,০০০–৪০,০০০+ টাকা পর্যন্ত আয় করার সুযোগ। অসম্পন্ন, ভূল বা অনুমোদিত নয় এমন ডাটার জন্য অর্থ প্রদান করা হবেনা।