Title: Delivery Man (DSR)
Company Name: Bodhon Enterprise
Vacancy: 01
Age: 18 to 40 years
Job Location: Cox`s Bazar (Ukhia)
Salary: Tk. 12000 - 14560 (Monthly)
Experience:
বন্ধন এন্টারপ্রাইজ একটি দ্রুত বর্ধনশীল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান, যেখানে ব্র্যান্ডেড কেক, বিস্কুট, চিপস্সহ বিভিন্ন প্রোডাক্ট সরবরাহ করা হয়। আমাদের দৈনিক ডেলিভারি ও বিক্রয় কার্যক্রম আরও শক্তিশালী করতে সৎ, পরিশ্রমী ও সময়নিষ্ঠ Delivery Man (DSR) নিয়োগ দেওয়া হচ্ছে।
Job Location: Cox’s Bazar (Ukhiya)
নির্ধারিত রুট প্ল্যান অনুযায়ী প্রতিদিন দোকানে দোকানে প্রোডাক্ট ডেলিভারি করা।
কোম্পানির টমটম (ইজি বাইক) ব্যবহার করে নিরাপদভাবে প্রোডাক্ট ডেলিভারি করা এবং লোডিং–আনলোডিং কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়া।
ডেকো ও হক-এর প্রোডাক্ট (বিস্কুট, চিপস্ ইত্যাদি) সঠিকভাবে ডেলিভারি ও হ্যান্ডেল করা।
রিটেইলারদের কাছে সঠিকভাবে প্রোডাক্ট সরবরাহ নিশ্চিত করা।
বিক্রয় শেষে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে একই দিনে অফিসে জমা দেওয়া।
গুদাম থেকে বের হওয়ার সময় প্রোডাক্টের পরিমাণ, মেয়াদোত্তীর্ণ তারিখ ও ড্যামেজ ভালোভাবে চেক করা।
ডেলিভারি চালান/ইনভয়েস ও টাকা সংগ্রহের হিসাব সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা।
দোকানের মালিক ও স্টাফদের সাথে ভদ্র ও ভালো সম্পর্ক তৈরি ও বজায় রাখা।
দোকানে প্রোডাক্টের ডিসপ্লে/ভিজিবিলিটি ঠিক আছে কি না (র্যাক, গন্ডোলা ইত্যাদি) তা দেখভাল করা।
মার্কেট থেকে প্রতিযোগী প্রতিষ্ঠানের আপডেট, নতুন দোকানের তথ্য ও গ্রাহকের ফিডব্যাক সুপারভাইজারকে জানানো।
কোম্পানির প্রোডাক্ট, ক্যাশ ও টমটম গাড়ীর প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সততা প্রদর্শন করা।
নির্ধারিত দৈনিক ও মাসিক সেলস টার্গেট অর্জনে সেলস টিমকে সহায়তা করা।
ম্যানেজমেন্টের দেওয়া অন্যান্য কাজ (ডেলিভারি/কালেকশন/মার্কেট ভিজিট) সম্পন্ন করা।