অফিস সহায়ক / সাপোর্ট স্টাফ

Job Description

Title: অফিস সহায়ক / সাপোর্ট স্টাফ

Company Name: Anandalok Trust for Education and Development

Vacancy: 2

Age: At most 45 years

Job Location: Jhenaidah, Kushtia

Salary: --

Experience:

Published: 2026-06-21

Application Deadline: 2026-07-04

Education:

    • Secondary
  • নূন্যতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে কোনো স্বনামধন্য সংস্থায় দীর্ঘ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।



Requirements:

Skills Required:

Additional Requirements:
  • Age At most 45 years
  • কোনো স্বনামধন্য এনজিও, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহায়ক, পিয়ন বা সমমানের পদে নূন্যতম ২ থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • সৎ, বিনয়ী, সময়ানুবর্তী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

  • যেকোনো জরুরি পরিস্থিতিতে অফিসের নিয়ম মেনে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • আঞ্চলিক ভাষা ব্যবহারের পাশাপাশি সাধারণ বাংলা ও ইংরেজি পড়া এবং লেখার প্রাথমিক সক্ষমতা থাকতে হবে।

  • বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর। তবে অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।



Responsibilities & Context:

প্রতিষ্ঠানের তথ্য:

আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি জনকল্যাণমূলক ও অলাভজনক সংস্থা, যা বাংলাদেশে আরও মানবিক, ন্যায়পরায়ণ এবং সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সচেতন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। আনন্দলোক ট্রাস্ট জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের সহায়তায় "বাংলাদেশে মানবাধিকার, লিঙ্গ সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারকরণে তরুণ ও বয়স্ক সহায়কদের ক্ষমতায়ন" (সংক্ষেপে: অহিংসা) নামক একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটি ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মাঠপর্যায়ের অফিস ব্যবস্থাপনার জন্য আনন্দলোক ট্রাস্ট দুইজন পরিচ্ছন্ন, সৎ ও কঠোর পরিশ্রমী কর্মী খুঁজছে:

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)

কর্মস্থল: ঝিনাইদহ এবং কুষ্টিয়া (প্রকল্প কার্যালয়)

দায়িত্ব ও কার্যাবলী:

  • অফিস সহায়ক মূলত প্রকল্প কার্যালয়ের দৈনন্দিন পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অফিশিয়াল লজিস্টিকস ও আপ্যায়নে সহায়তা করা এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের নির্দেশানুযায়ী বিভিন্ন দাপ্তরিক ও বাহ্যিক কাজে (যেমন: ব্যাংক বা ডাকঘরে চিঠিপত্র পৌঁছানো, মালামাল আনা) সরাসরি সহায়তা করার জন্য দায়বদ্ধ থাকবেন।

সুনির্দিষ্ট দায়িত্বসমূহ:

  • প্রতিষ্ঠানের নিয়ম ও প্রয়োজন অনুযায়ী এবং অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রিকালীন সময়ে আবশ্যিকভাবে অফিসে অবস্থান করা।

  • প্রতিদিন অফিস কক্ষ, টেবিল, চেয়ার, আসবাবপত্র এবং চারপাশ সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও পরিপাটি রাখা।

  • অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং আগত অতিথি ও দর্শনার্থীদের চা, পানি ও আপ্যায়নের ব্যবস্থা করা।

  • অফিসের বাইরে বিভিন্ন জরুরি স্থানীয় কাজ সম্পন্ন করা, যেমন: ডাকঘর বা ব্যাংকে চিঠিপত্র ও কাগজপত্র পৌঁছানো এবং বাজার বা প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী আনা।

  • বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা বা সভার সময় বসার আসন বিন্যাস, ব্যানার টাঙানো এবং প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করতে কর্মকর্তাদের সহায়তা করা।

  • অফিসের ফটোকপি, প্রিন্ট বা ফাইল এক কক্ষ থেকে অন্য কক্ষে স্থানান্তরের কাজে দ্রুত সহায়তা করা।

  • প্রতিদিন অফিস খোলার সময় এবং অফিস বন্ধ করার সময় বৈদ্যুতিক সরঞ্জাম, লাইট, ফ্যান এবং পানির লাইন সঠিকভাবে

  • পরীক্ষা ও বন্ধ করা নিশ্চিত করা।

  • সংস্থার প্রাতিষ্ঠানিক নীতি ও নিয়মকানুন, বিশেষ করে শিশু সুরক্ষা এবং জেন্ডার সুরক্ষা নীতি কঠোরভাবে মেনে চলা।



Job Other Benifits:

    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:

    • মাসিক সর্বমোট বেতন: ১৫,০০০ টাকা (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে) প্রভিডেন্ট ফান্ড সুবিধাসহ।

    • উৎসব ভাতা: প্রতি অর্থ বছরে ০১টি (প্রো-রাটা ভিত্তিতে) যা এক মাসের সর্বমোট (গ্রস) বেতনের সমপরিমাণ হবে.।

    • গ্রাচ্যুয়িটি: সংস্থার বিধিমালা অনুযায়ী প্রতি অর্থ বছরে ০১টি যা এক মাসের সর্বমোট (গ্রস) বেতনের সমপরিমাণ হবে.।

    • অন্যান্য সুবিধা: সংস্থার প্রাতিষ্ঠানিক পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।



Employment Status: Contractual

Job Work Place:

Company Information:

Gender: Male and Female can apply

Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job

Category: Peon

Similar Jobs