Title: সেলস সাপোর্ট এসিস্ট্যান্ট (ডেলিভারি বাইক রাইডার)
Company Name: Agrivita Bangladesh Ltd.
Vacancy: 20
Age: 18 to 35 years
Job Location: Dhaka
Salary: Tk. 14000 - 15000 (Monthly)
Experience:
নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স (দুই চাকার যানবাহনের জন্য) থাকতে হবে।
স্মার্টফোন থাকতে হবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে ওয়ারহাউজ, প্রধান কার্যালয় বা ডিস্ট্রিবিউশন হাব থেকে পণ্য/পার্সেল সংগ্রহ করে গ্রাহকের নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেওয়া।
নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী সকল পণ্য/পার্সেল যথাসময়ে ডেলিভারি নিশ্চিত করা।
ডেলিভারির পূর্বে পণ্যের পরিমাণ, প্যাকেজের অবস্থা এবং গ্রাহকের ঠিকানা সঠিকভাবে যাচাই করা।
ক্যাশ অন ডেলিভারি (COD) বাবদ সংগৃহীত অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও দায়িত্বশীলতার সাথে দ্রুত নির্ধারিত কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া।
গ্রাহকদের সাথে সর্বদা ভদ্র, পেশাদার ও সৌজন্যমূলক আচরণ করা।
ডেলিভারি সংক্রান্ত কোনো সমস্যা, বিলম্ব, পণ্য ফেরত বা গ্রাহকের অভিযোগ হলে তা দ্রুত সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবহিত করা।
পণ্য পরিবহনের সময় নিরাপত্তা নির্দেশনা ও ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা।
প্রয়োজনে ওয়ারহাউজের পণ্য বাছাই, প্যাকিং ও অন্যান্য সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করা।
পণ্য ডেলিভারির সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে বজায় রাখা।
সুযোগ-সুবিধা ও অন্যান্য সুবিধাসমূহ:
মোবাইল বিল: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
TA/DA: মাসিক ৫,০০০ টাকা।
সেলস ইনসেনটিভ: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী।
উৎসব বোনাস: বছরে ২ (দুই) বার।