Title: জুনিয়র কর্মী– বাগান, মৎস্য ও এভিকালচার
Company Name: Walton Hi-Tech Industries PLC.
Vacancy: 1
Age: 20 to 35 years
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
বাগান, কৃষিকাজ, মৎস্য ও এভিকালচার-সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম ও পরিশ্রমী হতে হবে।
গাছপালা ও কৃষিকাজের প্রতি আগ্রহ ও যত্নশীল মনোভাব থাকতে হবে।
কীটনাশক, সার ও কৃষি উপকরণ ব্যবহারে মৌলিক ধারণা থাকতে হবে।
দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ/প্রজেক্ট সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
বাইরে ও শারীরিক পরিশ্রমের পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
১. অফিস প্রাঙ্গণের সকল গাছপালা ও ঝোপঝাড়ে নিয়মিত পানি সেচ প্রদান করা।
২. সকল গাছের প্রয়োজন অনুযায়ী ট্রেনিং ও প্রুনিং, হেজ কাটিং, গোড়ার আগাছা পরিষ্কার এবং পরিচর্যা করা।
৩. নির্ধারিত সময়ে সকল গাছপালায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা।
৪. গাছপালার রোগবালাই ও কীটপতঙ্গ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন অনুযায়ী কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করা।
৫. প্ল্যান্টার টব মেরামত ও আগাছা পরিষ্কার করা এবং নতুন টবের জন্য কাটিং প্রস্তুত ও টব প্রস্তুত করা।
৬. কর্পোরেট অফিসের উত্তর পাশে অবস্থিত খালের পানি পরিবর্তন/পরিষ্কার করা এবং মাছকে নিয়মিত খাবার প্রদান করা।
৭. সম্মানিত স্যারের বাসভবনের গাছ থেকে ফল ও শাকসবজি সংগ্রহ করে সমানভাবে বিতরণের ব্যবস্থা করা।
৮. কর্পোরেট অফিসের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার ব্যবস্থা করা।
৯. প্রজেক্ট সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের কৃষি ও বাগান-সংক্রান্ত কাজ সম্পাদন করা।